এখনও দাদাগিরি শুরু করিনি! তৃণমূলের জন্য ‘দাওয়াই’ প্রস্তুত, ফের স্বমহিমায় দিলীপ

Dilip Ghosh: নির্বাচনের আগে বারংবার 'বেফাঁস' কথাবার্তা বলে বিপাকে পড়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তবুও, যেন কুছ পরোয়া নেহি মনোভাব! দিলীপ আছেন দিলীপেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নির্বাচনের আগে বারংবার ‘বেফাঁস’ কথাবার্তা বলে বিপাকে পড়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তবুও, যেন কুছ পরোয়া নেহি মনোভাব! দিলীপ আছেন দিলীপেই। বৃহস্পতিবার ফের একবার চাঁচাছোলা ভাষায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

আরও পড়ুন: শীতলকুচি হত্যাকাণ্ডের জন্য দায়ী দেবাশিষ ধর! বীরভূমের বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ মমতার

বৃহস্পতিবার বর্ধমান-দুর্গাপুর এলাকায় প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “এখানে একটা অনুপ্রবেশকারী নেতা রয়েছে তৃণমূলের। সে আমাদের মারে। আগে ঝাড়ু বিক্রি করত ঘুরে ঘুরে। যেদিন মায়েদের হাতে ঝাড়ু উঠবে সেদিন সিধে হয়ে যাবে! আমি সেই নেতাকে বলে দিচ্ছি, যদি কোনও রকম গণ্ডগোল করে তাহলে ভোট অবধি দেখব। তারপর সোজা জেলে যাবে না হলে বাংলাদেশে যাবে।”

এখনও দাদাগিরি শুরু করিনি! তৃণমূলের জন্য 'দাওয়াই' প্রস্তুত, ফের স্বমহিমায় দিলীপ
এখনও দাদাগিরি শুরু করিনি! তৃণমূলের জন্য ‘দাওয়াই’ প্রস্তুত, ফের স্বমহিমায় দিলীপ

সঙ্গে তাঁর আরও সংযোজন, “এখনও দাদাগিরি শুরু করিনি। ওরা টুক্টুক করছে। যেদিন কামারের এক ঘা পড়বে সেদিন টের পারে। যদি হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় তাহলে বিজেপি প্রস্তুত রয়েছে।”

এখনও দাদাগিরি শুরু করিনি! তৃণমূলের জন্য 'দাওয়াই' প্রস্তুত, ফের স্বমহিমায় দিলীপ

অন্যদিকে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির ‘অতিসক্রিয়তা’ নিয়ে বারবার সরব তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে মন্তব্য করেন। এবার তৃণমূলের এজেন্সিকে ব্যবহার প্রসঙ্গে দিলীপ বলেন, “ভালোই তো। জেলে গিয়ে থাকছে। বাড়ির ভাত খেতে হচ্ছে না!”

এখনও দাদাগিরি শুরু করিনি! তৃণমূলের জন্য ‘দাওয়াই’ প্রস্তুত, ফের স্বমহিমায় দিলীপ

এখনও দাদাগিরি শুরু করিনি! তৃণমূলের জন্য 'দাওয়াই' প্রস্তুত, ফের স্বমহিমায় দিলীপ

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। পান জোড়া শো-কজ নোটিস। বিজেপির শীর্ষমহল থেকেও দিলীপ-মন্তব্যের সমালোচনা করা হয়। ক্ষমাও চেয়ে নেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। যদিও ‘অন্যায়’ দেখলে চুপ থাকবেন না বলেই জানান তিনি। এবার ফের একবার স্বমহিমায় দেখা গেল তাঁকে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর