নজরবন্দি ব্যুরো: কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের আবেদন। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতাপাঠের দিনই টেট পরীক্ষা হবে। মঙ্গলবার মামলার শুনানি শেষে এই নির্দেশ দেন হাইকোর্টের (Calcutta High Court TET Case hearing) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তবে পুলিশকে পরীক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। পরিবহন দফতরকেও করতে হবে যথাযথ ব্যবস্থা নিতে হবে।



আরও পড়ুন: কংগ্রেস নেতার বাড়ি থেকে উদ্ধার রেকর্ড পরিমাণ অর্থ, প্রতিবাদ সুকান্ত সহ BJP সাংসদদের
আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় (Kolkata) লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। তাই ওইদিন টেটের পরীক্ষা যাতে না হয় টেট পিছিয়ে দেওয়া হয় তার জন্য আবেদন করেছিলেন বঙ্গবিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ব্রিগেডের গীতাপাঠের কারণে রাস্তায় যানজটের সমস্যা হতে পারে। যার ফলে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। এই বিষয়গুলি তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি (BJP) সাংসদ। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। তবে এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি জানান, একই দিনে টেট পরীক্ষা হবে। হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে, যাতে কোনও পরীক্ষার্থীর কোনও সমস্যা না হয়। পাশাপাশি, পরিবহণ দফতরকেও সক্রিয় ভূমিকায় থাকতে হবে ওইদিন।

গত ১০ ডিসেম্বর টেট পরীক্ষা (TET Exam) হবে বলে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মাত্র ছয়দিন আগে দিন বদলের কথা ঘোষণা করে পর্ষদ। গৌতম পাল (পর্ষদ সভাপতি) জানিয়েছিলেন, “আমাদের মনে হয়েছে আরও কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সাজিয়ে গুছিয়ে টেট পরীক্ষা নিতে চাই। সেই জন্য দরকার সময়। অন্য কোন কারণ নেই।”


লক্ষকন্ঠে গীতাপাঠের দিনেই রাজ্যে TET, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

তখনই একটা প্রশ্ন উঠেছিল যে, সেই একই তারিখ অর্থাৎ ২৪ ডিসেম্বর সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষকণ্ঠে গীতাপাঠের আসর বসাতে চলেছে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সমস্ত বিধায়করা সেখানে উপস্থিত থাকতে পারেন। যদিও বিজেপির তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় শাসক দলের ক’জন নেতা উপস্থিত থাকবেন তা নিয়ে সন্দেহ থাকছে।







