Dilip Ghosh: সিবিআই নয়, বিশ্বস্ত এজেন্সি ইডি, নিজের অবস্থানে অটুট দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআইয়ের সঙ্গে সেটিং তত্ত্ব নিয়ে রবিবার বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সিবিআইয়ের থেকে ইডি আরও বেশী সক্রিয় তা গতকাল স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপি সাংসদ। সোমবার নিজের যুক্তিতে অটুট থাকলেন তিনি। জানালেন, সিবিআই নয়, বিশ্বস্ত এজেন্সি ইডি।

আরও পড়ুনঃ East Bengal: ডুরান্ডে আজ নামছে ইস্টবেঙ্গল, দল নিয়ে মুখ খুললেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই। আমরাও তাদের বিশ্বাস করেছিলাম।কিন্তু ন্যায় মেলেনি। এখন আবার ইডির ওপর আস্থা রেখে দিলীপ ঘোষের মন্তব্য, সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে।

প্রসঙ্গত, রবিবার এক সরকারি অনুষ্ঠান থেকে দিলীপ ঘোষ বলেন, গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।

সিবিআই নয়, বিশ্বস্ত এজেন্সি ইডি, স্পষ্ট করলেন দিলীপ ঘোষ 
সিবিআই নয়, বিশ্বস্ত এজেন্সি ইডি, স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

তাঁর কথায়, কিছু লোক ছিল তাঁদেরকে হয়তো কিনে নেওয়া হয়েছে। সেটিং করার জন্য। কিন্তু তারপর যেটা আসে, সরকার এবং বিচারব্যবস্থা। বিচারব্যবস্থা কাজ শুরু করেছে তদন্তও হয়েছে। আমার যেটা মনে হয়েছে, অনেক সময় মোমের পুতুল সাবান মাখতে গিয়ে সেও গলে যায়।

তিনি আরও বলেন, আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে সিবিআই তদন্ত চলছিল। কিন্তু কোনও প্রভাব পড়ছিল না। ধরা পড়ছিল না। কারণ সর্ষের মধ্যে ভুত ছিল। জানার পর কিছু অফিয়ারদের পরিবর্তন করা হয়েছে। সবাই বিক্তি হয়। সবার একটা দাম থাকে। কেউ লক্ষে থাকে, কেউ কোটিতে। সেটা সরকার বুঝতে পেরেছে।

সিবিআই নয়, বিশ্বস্ত এজেন্সি ইডি, স্পষ্ট করলেন দিলীপ ঘোষ 

সিবিআই নয়, বিশ্বস্ত এজেন্সি ইডি, স্পষ্ট করলেন দিলীপ ঘোষ 
সিবিআই নয়, বিশ্বস্ত এজেন্সি ইডি, স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

পাল্টা আক্রমণ করতে পিছপা হয়নি তৃণমূল। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপ কি খুচিয়ে বলে দিলেন যে, সেটিং করে শুভেন্দুকে এফআইআর-এর বাইরে রাখা হয়েছে! কহিঁ পে নিগাহেঁ, কহিঁ পে নিশানা! উনি কি চাইছেন যে, নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে শুভেন্দুকে গ্রেফতার করুক সিবিআই! শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলে এই বিবৃতি দিচ্ছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত