‘বেইমানের সংখ্যা বাড়ছে’, কাদের নিশানা করলেন দিলীপ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবারের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন বাবুল সুপ্রিয়। কিন্তু সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে বিপুল ভোটে জয়ী হন তিনি। এরপর নির্বাচন পর্ব শেষ হতেই পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বেইমানের সংখ্যা বাড়ছে, সরাসরি বাবুলকে একহাত নিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি।

আরও পড়ুনঃ SSC-CBI: “সেরা দূর্নীতিবাজ বঙ্গ সরকার”, মিল-ছন্দে সমালোচনা শুভেন্দুর

এরপর থেকেই বাবুল সুপ্রিয় কে নিশানা করে একাধিক মন্তব্য করতে দেখা যায় গেরুয়া শিবিরের নেতাদের। আজ ও তার বিকল্প হয়নি। আজ কলকাতর পোর্ট ডিসি অফিসের সামনে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি। সেখান থেকেই মাইক হাতে কৌতুক ভঙ্গিতে শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান তিনি।

দিলীপ বাবু বলেন, ” বাংলায় বেইমানের সংখ্যা ক্রমশ বাড়ছে। পূর্বে অটল বিহারী বাজপেয়ীজি ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিন্তু তিনি বেইমানি করেছেন। একই রকম ভাবে মোদীজি ও ভরসা করেছিলেন বাবুল সুপ্রিয়র ওপর কিন্তু তিনিও বেইমানিই করলেন। আজ ওর গাওয়া গান ওকেই শুনতে হচ্ছে ত্রিপুরাতে!”

‘বেইমানের সংখ্যা বাড়ছে’, দলত্যাগীদের বিরুদ্ধে ফের সরব দিলীপ

'বেইমানের সংখ্যা বাড়ছে', দলত্যাগীদের বিরুদ্ধে ফের সরব দিলীপ
‘বেইমানের সংখ্যা বাড়ছে’, দলত্যাগীদের বিরুদ্ধে ফের সরব দিলীপ

বলাবাহুল্য, বঙ্গ রাজনীতিতে দিলীপ-বাবুলের তরজা কারুর ই অজানা নয়। তবে বর্তমানে দিলীপ কে নিয়ে ভাবতে নারাজ এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ” উনি সকালে যেটা বলেন, সেটা সারাদিন মানুষ এনজয় করেন। ওনাকে ওনার মত বলতে দিন। তাঁর কথায় কোনও কিছু এসে যায় না।” বর্তমানে এই নিয়েই সরগরম রাজ্য-রাজনীতির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত