Dilip Ghosh: উনি সবসময় সুস্থ থাকেন না, তর্পণ কাণ্ড নিয়ে মদনকে কটাক্ষ দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করার সময় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। যদিও মদন মিত্রর দাবি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: খুশীর খবর, পুজোতে সারারাত চলবে বাড়বে ট্রেন, জানলো রেল কর্তৃপক্ষ

কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, “এরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই প্রণম্য মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভাল থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ। বিজেপির রাজনৈতিক অপমৃত্যুর তর্পণ।”

উনি সবসময় সুস্থ থাকেন না, তর্পণ কাণ্ড নিয়ে মদনকে কটাক্ষ দিলীপের
উনি সবসময় সুস্থ থাকেন না, তর্পণ কাণ্ড নিয়ে মদনকে কটাক্ষ দিলীপের

এই ঘটনার ২৪ ঘণ্টা পরও তা নিয়ে রাজনৈতিক তরজা চলে সমানতালে। দিলীপ ঘোষ উত্তর দেন,’ মদন মিত্র সব সময় সুস্থ থাকেন না। স্বাভাবিক থাকেন না। বাপ-ঠাকুর্দার ছবি না পেয়ে আমার ছবি নিয়ে তর্পণ করেছে। এই সমস্ত লোকেদের কথায় কাজে খুব বেশি গুরুত্ব থাকে না।’

উনি সবসময় সুস্থ থাকেন না, তর্পণ কাণ্ড নিয়ে মদনকে কটাক্ষ দিলীপের

9 7

অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “যাঁর নিজের রাজনৈতিক জীবন সমাপ্ত হতে চলেছে, সেই আশংকায় এখন নানা প্রমাদ করছেন। জিরো থেকে হিরো হওয়ার জন্য এই বক্তব্য। মহালয়ার এই দিনটিকেও রাজনৈতিক রঙে রাঙাচ্ছে। এই সমস্ত কাজ তামাসা ছাড়া আর কিচ্ছু নয়।” যদিও এই কাজকে সমর্থন করেননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে এই নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে তরজা অব্যাহত। যার জবাব এবার দিলেন দিলীপ ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন