ভাবিনি কোন BJP বিধায়ক তৃণমূলে চলে যাবে! আক্ষেপের সুর দিলীপের গলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘কোনও বিজেপি বিধায়ক তৃণমূলে যাবেন না বলে ভুল করেছিলাম’ তাঁর সেই দাবি করা ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন দিলীপ ঘোষ !

আরও পড়ুনঃ প্রয়াত বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লা

আফসোস করল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছিলেন ‘বিজেপি ছেড়ে কোনও বিধায়ক তৃণমূলে যাবেন না’। দিলীপ ঘোষ এবার তাঁর সেই দাবি করা ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন।

ভোটের ফল প্রকাশের পর পরই দেখা গেল ৭৫ থেকে কমে ৭২-এ ঠেকেছে বিধায়ক সংখ্যা। জুন মাসে মুকুল রায়ের ঘর ওয়াপসি হয়। এরপর চলতি সপ্তাহে পরপর দু’দিনে তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুর এবং বাগদার বিধায়ক তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস। এরই পাশাপাশি উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে এদিন শিলিগুড়িতে বৈঠক ডেকেছিল বিজেপি।

বিজেপির পাঁচ বিধায়ক সেখানেও গরহাজির ছিলেন। তাঁদের মধ্যে অবশ্য একজন কলকাতায় দিলীপ ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন।

ভাবিনি কোন BJP বিধায়ক তৃণমূলে চলে যাবে! আক্ষেপের সুর দিলীপের গলায়

এদিন দলবদল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘মুকুলদার মতো নেতার ওপরে আমরা ভরসা রেখেছিলাম। তাঁকে আমরা দলের সর্বভারতীয় পদ, প্রথমবার ভোটে জেতার স্বাদ দিয়েছিলাম। কিন্তু তিনি চলে গেলেন। মুকুলদা’র মতো নেতা এমন করলে রাজনীতির পতন হয়েছে বলতে হয়। তাঁদের দিকেই তাকিয়ে বলেছিলাম বিজেপি ছেড়ে কোনও বিধায়ক যাবেন না। হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত হয়েছি।’
ক্রিশ্ন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত