নজরবন্দি ব্যুরো: ‘২১ নির্বাচনের আগেই ডিজিটাল ভোটার কার্ড আসছে বাংলায়। আগামী বছরেই পশ্চিমবঙ্গ সহ দেশের পাঁচটি রাজ্যে হতে চলেছে নির্বাচন। আর তার আগেই ভোটার কার্ড ডিজিটাল করার কথা ভাবছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটাররা নিজেদের কার্ড নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন। তবে এত দ্রুত ৫ রাজ্যের জনগনের জন্যে ডিজিটাল ভোটার কার্ড প্রস্তুত করা সম্ভব কিনা তা নিয়ে চিন্তায় রয়েছে কমিশন।
আরো পড়ুনঃ নাড্ডার সফরে ধুন্ধুমারের পরই বাংলায় অমিত। কৈলাসকে ফোন মোদির!
তাই ভোটার কার্ড ডিজিটাল করার বিষয়টি এখনও ভাবনাচিন্তার স্তরেই রয়েছে। সূত্রের খবর, প্রথম থেকেই নতুন ভোটারেরা এই সুযোগ পাবেন। পাশাপাশি পুরোনো ভোটারদের ক্ষেত্রে ভোটার হেল্পলাইন অ্যাপের সাহায্যে কয়েকটি ধাপ পেরতে হবে। আর এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সবুজ সংকেত দেওয়া মাত্রই চূড়ান্ত হবে পরিকল্পনা।
প্রশ্ন উঠছে ডিজিটাইজেশনের পথে এগিয়েই বর্তমানে চালু থাকা EPIC পদ্ধতি কি বন্ধ হয়ে যাবে? সূত্র বলছে, এখনও তেমন কোনো সম্ভবনা নেই। একসঙ্গে দুইরকম পদ্ধতিই চালু থাকবে। তবে কেমন হবে এই নতুন পদ্ধতি? নতুন ভোটাররাই নিজেদের মোবাইলে রেজিস্ট্রাট নম্বর দিয়ে ডাউনলোড করতে পারবেন নিজেদের ডিজিটাল কার্ড। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নতুন ভোটার কার্ডের আবেদন মঞ্জুর হয়ে গেলেই তাঁরা এটি ডাউনলোড করে নিতে পারবেন। জানা গেছে, EPIC ডিজিটাল ফরম্যাটে থাকবে দুইটি QR কোড। একটি কোডে থাকবে ভোটারের নাম ও অন্য তথ্য।
‘২১ নির্বাচনের আগেই ডিজিটাল ভোটার কার্ড আসছে! কিন্তু আচমকা এভাবে ভোটার কার্ড কে ডিজিটালাইজেশন করার উদ্যোগ কেন? সূত্রের খবর ডিজিটাল ভোটার কার্ড নাকি রুখে দেবে রিগিং বা ছাপ্পার মতো ঘটনাকে! কিন্তু কিভাবে সেটা সম্ভব তা নির্দিষ্ট করে বলতে পারেনি সূত্র।



