গুলাব সাইক্লোনে ব্যাপক ক্ষতির আশঙ্কা, সোমবারের মধ্যে দিঘা পর্যটকশূন্য করার নির্দেশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিপুল বেগে ধেয়ে আসছে ঘুর্নিঝড় গুলাব। আর গুলাব সাইক্লোনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করে আগেভাগেই ব্যাবস্থা নিল প্রশাসন। দিঘাকে পর্যটকশূন্য করার নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। ঝড় কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকশূন্য করার নির্দেশ বলবৎ থাকবে বলে জানা গেছে।  দিঘার সমস্ত হোটেলকে প্রশাসনের তরফে পর্যটকদের বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আর পড়ুনঃ গভীর নিম্নচাপ সাথে ঘূর্ণিঝড়, হাই অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর। 

গভীর নিম্নচাপ সাথে ঘূর্ণিঝড় দুটো একসাথে তাণ্ডব চালাতে চলেছে দক্ষিণ বঙ্গে। যার ফলে প্লাবিত হতে পারে বিস্তির্ণ এলাকা, ক্ষয়ক্ষতি হতে পারে প্রচুর। গভীর নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যা আগামীকাল বিকেলে ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়বে। সেই কারনেই সতর্ক রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। দিঘায় ব্যাপক জলোচ্ছাসের সম্ভাবনা রয়েছে।

সেই কারনেই দিঘাকে পর্যটক শূণ্য করার কাজ শুরু হচ্ছে। সাথে সমস্ত ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চলছে ঊপকূল্বর্তী এলাকায় মাইকিং। ইতিমধ্যেই সমুদ্র থেকে ফিরিয়ে আনা হয়েছে মাছ ধরার ট্রলার গুলোকে। আজ আজ মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এক নির্দেশিকা জারি করে ছুটি বাতিল করেছেন সব দফতরের। ছুটি বাতিল করা হয়েছে ৫ই অক্টোবর পর্যন্ত।

গুলাব সাইক্লোনে ব্যাপক ক্ষতির আশঙ্কা, সোমবারের মধ্যে দিঘা পর্যটকশূন্য করার নির্দেশ।

গুলাব সাইক্লোনে ব্যাপক ক্ষতির আশঙ্কা, সোমবারের মধ্যে দিঘা পর্যটকশূন্য করার নির্দেশ।
গুলাব সাইক্লোনে ব্যাপক ক্ষতির আশঙ্কা, সোমবারের মধ্যে দিঘা পর্যটকশূন্য করার নির্দেশ।

তবে দুর্যোগ গুলাবেই শেষ হচ্ছে না। গুলাব ঝড় বইয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ার আগেই অন্য একটি ঘুর্ণাবর্ত আছড়ে পড়বে। কারন এই ঘুর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার আগেই ২৭ তারিখ বঙ্গোপসাগরে আরও একটি ঘুর্ণিঝড় তৈরী হবে।যা ক্রমশ উত্তর অভিমুখে এগোতে থাকবে এবং আগামী ২৮ তারিখ সন্ধ্যেবেলায় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। বিশেষত দক্ষিণ ২৪ পরগনায়। ঝড়ের গতিবেগ থাকবে কমবেশি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন