জুনিয়র ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং সিপি কে সরালেন মমতা

জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আমরা স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চারটের পর কলকাতা সিপি বদল হবে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর আজ সেই বৈঠক শেষ হল। আজ সন্ধে ৬টা ৪০ মিনিট নাগাদ আলোচনা শুরু হয়। চলে পৌনে ২ ঘণ্টা ধরে চলছে বৈঠক। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছিলেন জুনিয়র ডাক্তারা। ের পর রাত ১১ টা ৪৫ মিনিট নাগাত মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, “আমরা উভয় পক্ষই খুশি যে বিস্তারিত আলোচনা আমরা তাদের সাথে করতে পেরেছি। ডাক্তার দ্বারা যত বক্তব্য রাখতে চেয়েছিল আমরা তা রাখতে দেবার চেষ্টা করেছি। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আমরা স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চারটের পর কলকাতা সিপি বদল হবে। আরো কিছু পুলিশের রদবদল করা হবে”।

তিনি আরো বলেন, “আমি আশা করি জুনিয়র ডাক্তাররাও এই বৈঠকের পরে সন্তুষ্ট হবেন। আর যদি তারা না হন তবে মিনিট সে তারাই সই করবেন কেন। আমি জুনিয়র ডাক্তারদের বলেছি তোমরা দয়া করে কাজে ফিরে এসো। কারণ চারিদিকে বন্যা হচ্ছে। আমার দিক থেকে যা যা করার সব করার চেষ্টা করেছি। আপনারা সাধারণ মানুষের ভগবান। জল বাহিত রোগ এখন বাড়বে আপনাদের খুব প্রয়োজন”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর