নজরবন্দি ব্যুরোঃ দেবলীনা যেন কোন ভাবেই অনুরাগীদের মন জয় করতে পারেননি। প্রথম থেকেই তাঁকে নানান ট্রোলিং এর শিকার হতে হয়েছিল। কখনও মোটা হওয়ার জন্য চর্বির বস্তা। কখনও আবার অতিরিক্ত পাতলা হওয়ার জন্য কঙ্কাল তকমা জুটেছিল। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ গুজব নয় সত্যি! পরিনীতি-রাঘবের বাগদান সম্পন্ন হবে ১৩ মে
অভিনেত্রী জানান যে তিনি এক সময় অতিরিক্ত মেদের অধিকারী ছিলেন। সেই সময়ও তাঁকে বহু কটাক্ষের স্বীকার হতে হয়েছিল। এর পর সময়ের সাথে সাথে সে একদম বিপরীত শরীরের অধিকারী হন। তার পরেও তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছিল।

সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করেই অভিনেত্রী নেটিজেনদেরই তাঁদের করা মন্তব্য দেখান। তিনি বলেন যখন মোটা ছিলেন তখন তার ছবির নিচে নেটনাগরিকরা মন্তব্য করত কি মোটা? কি গোলগাল, আপনি এত মোটা তাও নাচেন কিকরে? কি বয়স্ক লাগছে দেখতে, শরীর চর্চা কেন করেন না। রোগা হন দেখতে ভালো লাগবে এরকম বহু মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে।
রোগা হয়েও নিস্তার মিলল না দেবলীনার, মোটা হাতি থেকে শাঁকচুন্নি শুনতে হত একাধিক কটাক্ষ

এবং যখন রোগা হলেন তখন তাঁকে নেটিজেন রা বলত এত রোগা কেন?, আপনাকে পুরো শাঁকচুন্নির মতো লাগছে, শরীরচর্চা কম করুন, আপনার শরীরে তো শুধু মাত্র হাড্ডি আর হাড্ডি। সমস্তটাই শেয়ার করেছেন অভিনেত্রী। শুধু টাই নয় নিজের মতামত ও শেয়ার করলেন অভিনেত্রী তিনি লেখে ” এই অভিজ্ঞতার পর আমি বুঝেছি যেটা মন ছাইবে সেটাই করা উচিত। অন্য মানুষকে আমরা কোনদিনই মন থেকে খুশি করতে পারব না। আপনার চেহারা যেই আকারেই থাকুক না কেন আপনার উচিত এটা দেখা যে আপনি সুস্থ আছেন কিনা। আমি দুটো পর্যায়ই দেখেছি। রোগা-মোটা সেভাবে ম্যাটার করে না।”



