নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপনেতা রাঘবের বাগদানের জন্য সমস্ত প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর বাড়ি ইতিমধ্যেই আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। তাঁদের এই সুসজ্জিত বাড়িই এবার ধরা পড়ল সামাজিক মাধ্যমে। যা দেখে তাঁদের অনুগামীরা মুগ্ধ হয়েছে।
আরও পড়ুনঃ বিফলে কেষ্টর প্রার্থনা, আরও ২ মাস তিহাড়ে জেলেই থাকবেন সুকন্যা
পরিনীতি-রাঘব দুজনেই তাঁদের বাগদানের জন্য অত্যন্ত উৎসাহিত। তথ্য অনুযায়ী জানা গেছে পরিনীতি-রাঘব দুজনের তাঁদের বাগদানের অনুষ্ঠানের জন্য তাঁদের পোশাক আসাক বাছাই করে রেখেছেন। রাঘব ফ্যাসান ডিজাইনার পাওয়ান সাচদেভের ডিজাইন করা একটি পোশাক পরবেন বলে ঠিক করেছেন। এদিকে পরিনীতিকে একাধিক বার তার ডিজাইনারের কাছে যেতে দেখা গেছে।
যখন থেকে রাঘব এবং তার বাগদানের কথা উঠেছিল। তাই নেটনাগরিকরা দুয়ে দুয়ে চার করে ফেলছে যে হয়তো অভিনেত্রী তার পুরনো ডিজাইনারের কাছ থেকেই তার বাগদানের পোশাক বানাবেন। যদিও রাঘব এবং পরিনীতি প্রথম থেকেই তাঁদের সম্পর্ক লুকিয়েছিল। কিন্তু বহুবার তাঁরা কখনও এয়ারপোর্টে, কখনও কোন রেস্তোরাতে, কখনও আবার দিঘা ব্রিজে একসঙ্গে ধরা পড়েছেন।
গুজব নয় সত্যি! চারহাত এক হচ্ছে পরিনীতি-রাঘবের

বিভিন্ন সাংবাদিক সম্মেলনে তাঁদের কে তাঁদের সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে পরিনীতিকে ব্লাশ করতে দেখা যায়। তবে এই ক্ষেত্রে রাঘবকে চুপ করতে থাকতে দেখা যায়। তাঁদের এই বাগদানের অনুষ্ঠানটি সম্পন্ন হবে দিল্লিতেই। তবে বিয়ের সময় এখনও তাঁরা গোপনই রেখেছেন। তবে হয়তো এই বছরের মধ্যেই তাঁরা চারহাত এক করবেন।



