Adrit Roy: ক্ষুব্ধ আদৃত, এবার নেটিজেনদের খোলাখুলি জবাব দিলেন অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে মিঠাই ধারাবাহিক সকলেরই খুব প্রিয়। আর তার থেকেও প্রিয় হল মিঠাই ধারাবাহিকে মুখ্য চরিত্র আদৃত। এখন কিছুদিন ধরে টিআরপি কম হলেও বেশ কয়েক মাস ধরে দাপিয়ে রাজ করেছে ধারাবাহিক মিঠাই। তবে টিআপপি কম হওয়ার জন্য আদৃতকেই দায়ী করছেন সবাই। এবার সমস্ত কটাক্ষের বিরুদ্ধে জবাব দিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ সমাজমাধ্যম অশিক্ষিত মানুষদের হাতে ক্ষমতা দিয়েছে! নেটিজেনদের বিরুদ্ধে সরব জুন আন্টি!

 

বেশ কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে মিঠাই ধারাবাহিকের মুখ্য চরিত্র আদৃত এবং দিদিয়ার চরিত্রে অভিনয় করা কৌশাম্বীর প্রেমের সম্পক। একাংশের দাবী তাঁরা প্রেম করছেন। যদিও দুজনের মধ্যে কেউই স্বীকার করেননি তাঁরা। যদিও এই খবরে একেবারেই খুশি নন মিঠাই অনুগামীরা।

ক্ষুব্ধ আদৃত, অবশেষে মুখ খুললেন

মিঠাই অনুগামীরা চায় মিঠাই ধারাবাহিকের মিঠাই এবং উচ্ছেবাবু ওরফে আদৃত একসঙ্গে রিল লাইফের মতো রিয়েল লাইফেও জুটি বাধুক। কিন্তু তা না হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় তাঁরা। এমনকি কৌশাম্বী কে কাক, বুড়ি বলতেও বাদ দেন না তাঁরা। সম্প্রতি আদৃত তার সামজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে যা দেখে আরও চটে যায় নেটনাগরিকরা। ছবিটিতে দেখা যায় আদৃত একান্তে সময় কাটাচ্ছেন। এতেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা। ছবি জুড়ে কটাক্ষের ঝড় বইয়ে দেয়।

ক্ষুব্ধ আদৃত, অবশেষে মুখ খুললেন 

ক্ষুব্ধ আদৃত, অবশেষে মুখ খুললেন
ক্ষুব্ধ আদৃত, অবশেষে মুখ খুললেন

তবে এতদিন চুপ করে থাকলেও। এবার বাধ্য হয়ে মুখ খোলেন আদৃত তার ছবির নিজের মন্তব্য গুলির নিজ নিজেই আকাউন্ত দিয়ে জবাব দেন। “মাসি মা, বাংলাতে সংলাপ মুখস্থ করে এবং কম সময়ের মধ্যেই বাংলা ধারাবাহিকে যিনি বলেন, তাঁকে আর আলাদা করে বাঙালিয়ানার প্রমাণ দিতে হয় না বুজলেন?” এমনকি এই মন্তব্য নিজে পিন ও করে রাখেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর