নজরবন্দি ব্যুরোঃ জুন আন্টি এই নাম টাই যথেষ্ট। এককথায় জুন আংটি নামে সকলে চেনে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর। এই জনপ্রিয় ধারাবাহিক থেকে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন। যদিও প্রশংসার থেকে ট্রোলিং এর বেশি শিকার হতেন তিনি। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেন তার সামাজিক মাধ্যম থেকে। এর পরেই কটাক্ষের ঝড় বয়ে যায়।
আরও পড়ুনঃ এবার পরার পর পোশাক বিক্রি করে দেন দীপিকা, কত টাকায় বেচেন?


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊষসী চক্রবর্তী শরীর নিয়ে আগাগোড়াই ভীষণ সচেতন। হাজার হাজার ব্যাস্ততার মধ্যেও তার শরীর চর্চা চাই ই চাই। তার জন্য ঠিক সময় বের করে নেন অভিনেত্রী। আর তার এই শরীর চর্চা করার মুহূর্ত গুলো তার অনুরাগীদের সাথে ভাগ করে নেন।

সম্প্রতি কর্ণপিডাসনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এর পর থেকে সেই পোস্টে সমস্ত নেটিজেনদের মন্তব্যে ভরে যায়। শুধু তাই নয় যৌনহেনস্তার ও শিকার হতে হয় তাঁকে। নানান কুপ্রস্তাব পান অভিনেত্রী।


সমাজমাধ্যম অশিক্ষিত মানুষদের হাতে ক্ষমতা দিয়েছে! জবাব দিলেন অভিনেত্রী

তবে এতদিন চুপ করে থাকলেও এবার মুখ খুললেন ঊষসী চক্রবর্তী। অভিনেত্রী নেটিজেনদের বিরুদ্ধে সরব হন। তিনি নেটিজেনদের উদ্দেশে বলেন। ” সমাজ মাধ্যমে এখন অশিক্ষিত মানুষের হাতে ক্ষমতা আসছে, ফলে যে যা পারছে তাই বলছে। নাহলে একটা শরীরচর্চা দেখে কারোর যৌনচাহিদা জাগতে পারে?” তিনি আরও বলেন ওরা যত বলবে আমি তত এরকম পোস্ট করব।







