Madurai: চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৯ জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কমপক্ষে ৯ জনের মৃত্যু হল চলন্ত ট্রেনের অগ্নিকাণ্ডে। আহত হয়েছেন ২০ জন। শনিবার ভোরে মর্মান্তিক এবং ভয়াবাহ এই দুর্ঘটনা ঘটেছে লখনউ থেকে রামেশ্বরগামী ভারত গৌরব ট্রেনে। শনিবার ভোর ৫.৩০ নাগাদ মাদুরাই রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তীর্থযাত্রী ভর্তি এই ট্রেনটির একটি কামরায় আগুন লাগে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুসন্ধান থেকে পাওয়া তথ্য বলছে ট্রেনের যাত্রীরা কামরায় রান্না করছিলেন। তাঁদের গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার পরই খবর দেওয়া হয় দমকলে।

5 24

দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় রেল হাসপাতালে ভরতি করা হয়েছে।

চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৯ জনের

t

মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। রেল সূত্রের খবর, আইআরসিটিসির বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই বিশেষ ট্রেনটি রামেশ্বরম যাচ্ছিল। ওই বিশেষ ট্রেনে উত্তরপ্রদেশের বহু তীর্থযাত্রী ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর