Dev-Sukanta Majumder: রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে অন্য ছবি, সৌজন্য সাক্ষাৎ দেব-সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় শাসক দল ও বিরোধী দলের সংঘাত প্রায় লেগেই থাকে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একে অপরকে চলে তীব্র আক্রমণ। কিন্তু রাজনীতির বাইরে রয়েছে সৌজন্যতা, এমনই একটি ছবি দেখা গেল শহরের এক প্রেক্ষাগৃহে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূলের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।

আরও পড়ুন: তপনের সেই দণ্ডি কাটা শিউলিকেই প্রার্থী করল তৃণমূল, কী বললেন প্রার্থী

শনিবার সন্ধ্যায় সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের নামী মানুষজন উপস্থিত ছিলেন। বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব- অনেককেই দেখা যায়। সেখানেই আমন্ত্রিত ছিলেন সুকান্ত মজুমদার এবং দেব। দুজনেই বেশ কিছুক্ষণ গল্প করেন। ঘাটালের তৃণমূল সাংসদেরর পরনে ছিল কালো ব্লেজার, চেক শার্ট। অন্যদিকে সুকান্ত মজুমদার পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা। তাঁদের পাশেই বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে অন্য ছবি, হাসিমুখে গল্প দেব ও সুকান্তর

অনুষ্ঠানে অতিথির আসনে বসেই সুকান্ত ও দেবকে বেশ খোশ মেজাজেই কথা বলতে দেখা যায়। তাঁদের এই ঘনিষ্ঠতা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেস- বাংলার এই দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রতিনিধি একে অপরকে হাসিমুখে কথা বলতে দেখে নানা জল্পনা তুলছে নেটিজেনরা। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে এই সাক্ষাৎ নিতান্তই সৌজন্যতা। কেবল এখানেই নয় এর আগেও বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে শাসক-বিরোধী তরজা ভুলে এক ছাদের তলায় এসেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে অন্য ছবি, হাসিমুখে গল্প দেব ও সুকান্তর
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে অন্য ছবি, হাসিমুখে গল্প দেব ও সুকান্তর

উল্লেখ্য, গত শনিবার (১৭ জুন) মনোনয়ন পর্ব শেষ হতেই কালীঘাটে মেগা বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। বৈঠকের পরই সন্ধ্যায় ক ফ্রেমে বন্দি সুকান্ত ও দেব

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে অন্য ছবি, হাসিমুখে গল্প দেব ও সুকান্তর

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে অন্য ছবি, হাসিমুখে গল্প দেব ও সুকান্তর
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে অন্য ছবি, হাসিমুখে গল্প দেব ও সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত