ফিরহাদ-মদনের বাড়িতে CBI-এর সারপ্রাইজ ভিজিট, কেন্দ্রকেই নিশানা দেবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুরনিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার ফিরহাদ হাকিম ও মদন মিত্রর বাড়িতে হানা দেয় সিবিআই। দীর্ঘক্ষণ ধরেই চলে তল্লাশি। এই ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এদিন নিজের নির্বাচনী এলাকা ঘাটালে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিবিআইয়ের সারপ্রাইজ ভিজিট নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব।

আরও পড়ুন: কার সূত্র ধরে CBI-র নজরে ফিরহাদ? এখনও জারি তল্লাশি অভিযান

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সকালেই ঘাটালে পৌঁছে যান অভিনেতা-সাংসদ দেব। প্রসঙ্গত, আগের দিনই তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়েছিল। এই বিষয়তেও কথা বলেন তিনি। রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআইয়ের হানা নিয়ে দেব বলেন, “‌কেউ যদি ভুল করে থাকে, তার শাস্তি হওয়া উচিত। আর যদি রাজনৈতিক ষড়যন্ত্রে বিষয়টি হয়ে থাকে তাহলে ভবিষ্যতের জন্য খুব খারাপ। কারণ সারাজীবন কারও কাছে ক্ষমতা থাকবে না।”

ফিরহাদ-মদনের বাড়িতে CBI-এর সারপ্রাইজ ভিজিট, কেন্দ্রকেই নিশানা দেবের

দেব আরও বলেন, “অন্যরা যখন ক্ষমতায় আসবে, তারাও একই পন্থা নেবে, যা দেশের জন্য খারাপ। আর ববিদা একজন যথেষ্ট সিনিয়র নেতা। তিনি এসবের মধ্যে নেই বলেই আমার বিশ্বাস। তাছাড়া তিনি জানেন কি করে সব সামলাতে হয়। অনেক ভাল কাজ করেছেন মেয়র হিসাবে।” ঘাটালে তাঁর নামে নিখোঁজ পোস্টার নিয়ে তৃণমূল সাংসদ বলেন, “মানুষ আমাকে চায় বলেই নিখোঁজ পোস্টার দিয়েছে। অর্থাৎ আমাকে খুঁজছে। আর আমি তো এসে গিয়েছি। মানুষ খোঁজার সঙ্গে সঙ্গে এসে গিয়েছি। এখন মানুষজন খুব সমস্যায় আছেন। কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। আমার দল কাজ করছে। আমিও তাঁদের সাহায্য করতে এসেছি।”

ফিরহাদ-মদনের বাড়িতে CBI-এর সারপ্রাইজ ভিজিট, কেন্দ্রকেই নিশানা দেবের

উল্লেখ্য, মদন ও ফিরহাদের বাড়িতে সিবিআইয়ের অভিযান নিয়ে কথা বলেন রাজ্যের আরও এক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ” দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক। তবে তদন্তের নামে দীর্ঘদিন তা ফেলে রাখা ঠিক নয়। সারদা কেলেঙ্কারির দশ বছর হয়ে গেল। এখনও কেউ শাস্তি পেল না। এটার কোনও মানে নেই।”

ফিরহাদ-মদনের বাড়িতে CBI-এর সারপ্রাইজ ভিজিট, কেন্দ্রকেই নিশানা দেবের

ফিরহাদ-মদনের বাড়িতে CBI-এর সারপ্রাইজ ভিজিট, কেন্দ্রকেই নিশানা দেবের
ফিরহাদ-মদনের বাড়িতে CBI-এর সারপ্রাইজ ভিজিট, কেন্দ্রকেই নিশানা দেবের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন