Firhad Hakim: কার সূত্র ধরে CBI-র নজরে ফিরহাদ? এখনও জারি তল্লাশি অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহের শেষে আচমকা রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হাজির হয় সিবিআই। এরপর রবিবার সকাল ৯ টা থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় পুরমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান জারি রেখেছে সিবিআইয়ের আধিকারিকরা। এরপরেই প্রথমে সিবিআইয়ের আধিকারকরা ফিরহাদের ফোন নিয়ে নেন। পরে তাঁর ঘরে প্রবেশ করে ফাইলপত্র ঘেঁটে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন:

শুধু রাজ্যের পুরমন্ত্রীর বাড়িতেই নয়, পাশাপাশি একাধিক নেতা-পুরপ্রধানের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফিরহাদের বাড়িতে প্রথমবার চলছে সিবিআই তল্লাশি। কিন্তু কার সূত্র ধরে রাজ্যের পুরমন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সূত্র মারফৎ জানা যাচ্ছে, এক আমলা-যোগেই সিবিআইয়ের নজরে এসেছেন ফিরহাদ হাকিম।

কার সূত্র ধরে CBI-র নজরে ফিরহাদ, জারি তল্লাশি অভিযান
কার সূত্র ধরে CBI-র নজরে ফিরহাদ, জারি তল্লাশি অভিযান

সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলতি সপ্তাহের বৃহস্পতিবারও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। আর সেই অভিযানেই এক আমলার বাড়ির হদিস মেলে। ওই আমলার নাম, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ওই আমলাকে বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি বেশ কিছু নথিও উদ্ধার করা হয় জ্যোতিষ্মানের বাড়ি থেকে।

কার সূত্র ধরে CBI-র নজরে ফিরহাদ, জারি তল্লাশি অভিযান

কার সূত্র ধরে CBI-র নজরে ফিরহাদ, জারি তল্লাশি অভিযান

সূত্রের খবর, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় নামে ওই আমলা ডিরেক্টর ছিলেন ডিরেক্টরেট অব লোকার বডিজ-এর। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মূলত এই ডিরেক্টরেট অব লোকার বডিজ পুরসভা গুলির নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় নামে ওই আমলার বাড়িতে এমন কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। আর সেই নথি ধরেই এদিন আচমকা ফিরহাদের বাড়িতে সিবিআই হানা দিয়েছে বলে সূত্রের খবর।

কার সূত্র ধরে CBI-র নজরে ফিরহাদ, জারি তল্লাশি অভিযান

জানা গিয়েছে, এই মুহূর্তে লছে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। কিন্তু কতদূর এগাবে তল্লাশি? সেই দিকেই নজর সকলের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ফিরহাদ হাকিমের মোবাইল দখলে নিয়ে তল্লাশি চালাচ্ছে CBI। পাশাপাশি ফিরহাদ হাকিমের দু’জন আইনজীবী তমাল ঘোষ এবং গোপাল হালদার পৌঁছে গিয়েছেন মন্ত্রীর বাড়িতে। তবে গোয়েন্দা আধিকারিকদের অনুমতি না মেলায় ফিরহাদ হাকিমের বাড়ির ভিতর প্রবেশ করতে পারেননি তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন