এই মুহূর্তে টালিগঞ্জের নায়ক অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন দেব। তার ছবি মানেই এখন বেশ ভালো বক্স অফিস কালেকশন। সম্প্রতি বক্স অফিসে সাফল্য পেয়েছে তার ছবি টেক্কা। এখনো রমরমে চলছে সেই ছবি। আর এসবের মধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে এবার কি বলিউডে পা রাখতে চলেছেন বাংলার ম্যাচো সুপারস্টার?
আর এই জল্পনার মূল কারণ হলো মুম্বাই থেকে দেব একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন হ্যালো মুম্বাই। তিনি একটা ঠান্ডা পানীয়র সংস্থাকে এই পেজে ট্যাগ করেছেন। আর তা নিয়েই কৌতুহল এর শেষ নেই। অনেকেই মনে করছেন এবার তবে কি হিন্দি ছবির অফার পেলেন টালিগঞ্জের সুপারস্টার?


কারণ এর আগে বিভিন্ন সাক্ষাৎকারের দেব জানিয়েছেন তার কাছে বলিউডের অফার এসেছে। কিন্তু তিনি তাতে আগ্রহী নন। টলিউড এই কাজে মন দেবেন তিনি। কারণ টেক্কার পর তার ঝুলিতে রয়েছে বেশ কিছু সিনেমা।
সেগুলির মধ্যে যেমন রয়েছে খাদান, রঘু ডাকাত এবং প্রতীক্ষা। সূত্রের খবর যে ঠান্ডা পানীয় কোম্পানিকে দেব সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করেছেন সেই কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বাই যাওয়া তৃণমূল সাংসদের।









