Byomkesh: ব্যোমকেশ ও দুর্গ রহস্য, এবার ব্যোমকেশের চরিত্রে দেব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার ব্যোমকেশের চরিত্রে দেব। এ যেন এক্কেবারে অন্য লুক! সেই ছবির ফার্স্ট লুক নববর্ষে প্রকাশ্যে আনলেন দেব নিজেই। ইন্সটাগ্রামে দেবের ছবি হইচই ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। চোখে সেমি-রাউন্ড চশমা, হাতে ধরে রয়েছেন বিষাক্ত সাপ। দুর্গরহস্যে ব্যোমকেশ দেব যেন অন্যরকম। রহস্যের উন্মোচন করতে আসছেন তিনি।

আরও পড়ুনঃ মাথায় ছিল পার্থর হাত, নিয়োগ দুর্নীতিতে উত্তরবঙ্গে প্রভাব বাড়িয়েছিল বিভাস

dev

আজ সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট লুক শেয়ার করেই লিখলেন, “কঠিন কিন্তু অসম্ভব নয়। ব্যোমকেশ ও দুর্গ রহস্য… দেখা হচ্ছে সিনেমা হলে”। বাংলায় ফেলুদা আর ব্যোমকেশের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। ফেলুদা সিরিজে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী থেকে অধুনা আবির সবাইকেই বেশ গ্রহণ করেছে বাঙালি। ব্যোমকেশের ক্ষেত্রে আবির, পরমব্রত এবং অনির্বাণ দারুণ জনপ্রিয়।

deb

তাই এই ধরনের চরিত্র নিয়ে বরাবরই দারুণ উত্তেজিত অভিনেতা দেব। এখন ব্যোমকেশ হিসেবে দর্শকদের মন জয় করতে পারেন কিনা সেটাই দেখার। নতুন চরিত্রের জন্যে ব্যাপক পরিশ্রমও করছেন তিনি।

ব্যোমকেশ ও দুর্গ রহস্য, এবার ব্যোমকেশের চরিত্রে দেব।

s

ছবি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। একের পর এক ডাকসাইটে চরিত্র দেব বেছে নিচ্ছেন নিজের জন্য। কখনও বাঘা যতীন, আবার এখন ব্যোমকেশ। দেবকে কুর্নিশ জানাচ্ছে টলিউড ও অনুরাগীরা। কেউ বলছেন গুরুদেব আবার কেউ বলছেন আপনি তো হিট মেশিন হয়ে গেলেন। তবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির ফার্স্ট লুক দেখে মুগ্ধ অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর