নজরবন্দি ব্যুরো: বিগত কিছু সময় ধরে টলিউডে কার্যত রাজত্ব করছে দেবের ছবি। মুক্তির এত দিন পরও বক্স অফিসে জয়জয়কার বজায় রয়েছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তি পেয়েছে। এবার নববর্ষে আরও এক নতুন ছবির ঘোষণা করলেন দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় আসন্ন ছবির প্রথম ঝলক শেয়ার করেন।
আরও পড়ুন: Byomkesh: ব্যোমকেশ ও দুর্গ রহস্য, এবার ব্যোমকেশের চরিত্রে দেব

এদিন সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম ঝলক ছাড়া আর কিছুই বলেননি দেব। ‘প্রধান’এর পরিচালক অভিজিৎ সেনও একদম ‘স্পিকটি নট’। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবির প্রেক্ষাপট হতে পারে রাজনীতি। যদিও এনিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যেই বিরসা দাশগুপ্তর পরিচালনায় ‘দুর্গ রহস্য’ ছবির ঘোষণা করেছেন দেব। পয়লা বৈশাখে ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। ‘দুর্গ রহস্য’ ছবিতে ব্যোমকেশের ছবিতে দেখা যাবে দেবকে। এছাড়াও অভিনেতা এবং প্রযোজক হিসেবে তাঁর আসন্ন ছবির তালিকায় রয়েছে বাঘাযতীন, নটি বিনোদিনী।
View this post on Instagram
নববর্ষেই ক্রিসমাসের উপহার নিয়ে হাজির দেব, বড়দিনে আসছে ‘প্রধান’

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় ‘প্রজাপতি’। অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়।



