Dev: শীঘ্রই চার হাত এক হচ্ছে দেব-রুক্মিণীর, ঘোষণা করলেন তারিখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহুদিন ধরেই তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছিল বিভিন্ন মাধ্যমে। তাঁদের প্রেমের পূর্ণতা কবে পাবে? তা বারবার প্রশ্ন ছিল অনুরাগীদের। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেই তারিখ ঘোষণা করলেন তারকা দেব। শীঘ্রই চার হাত এক হচ্ছে দেব-রুক্মিণীর। কিন্তু কবে?

আরও পড়ুনঃ Silajit-Sreelekha: জুটি বেঁধেছেন শিলাজিৎ-শ্রীলেখা, সেটা কি পর্দায় নাকি রিয়েল লাইভে?

Dev and Rukmini Maitra replied back trolls very smartly - Anandabazar

সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি মলে বারবার তাঁদের কাছে প্রশ্ন আসছিল, দিন বাড়ার সঙ্গে সঙ্গে প্রেম বাড়ছে তাঁদের? খুব কৌশলে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন দু’জনেই। কিন্তু শেষমেশ তারিখ ঘোষণা করলেন অভিনেতা দেব। জানালেন ২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে। তবে কী কিশমিশের মুক্তির দিনেই  বিয়ে করছেন তারকা?

শীঘ্রই চার হাত এক হচ্ছে দেব-রুক্মিণীর, কবে করছেন? 

শীঘ্রই চার হাত এক হচ্ছে দেব-রুক্মিণীর, কবে করছেন? 
শীঘ্রই চার হাত এক হচ্ছে দেব-রুক্মিণীর, কবে করছেন? 

সেই সময় উপস্থিত ছিলেন কিশমিশের পরিচালক রাহুল মুখোপাধ্যায়, চিত্রগ্রাহক মধুরা পালিত। উপস্থিত ছিলেন রিল লাইফ এবং দেবের রিয়েল লাইফের অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের এত বড় ঘোষণার পর লাজুক হাসি দেখা গেল তাঁর মুখেতেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত