নজরবন্দি ব্যুরোঃ গত মাসে কিছুটা সুস্থতার লক্ষণ দেখা গেলেও ফের একবার শারীরিক পরিস্থিতির অবনতি হল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৷ আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে ৷ এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসক প্রতীত সামদানি৷ গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে।
আরও পড়ুনঃ ২৯ বছর পর এল সাফল্য, মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে মোস্ট ওয়ান্টেড আবু বকর গ্রেফতার
নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার। শনিবার মুম্বইয়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’। সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন,
‘‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’’ প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনামুক্ত হয়েছেন লতা মঙ্গেশকর।
ফের একবার শারীরিক পরিস্থিতির অবনতি লতার, রাখা হল ভেন্টিলেশনে
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছিলেন, “আমার প্রতীত সমধানীর সঙ্গে কথা হয়েছে। উনি সুস্থ হচ্ছেন। ভেন্টিলেটরের সহায়তাও প্রয়োজন হচ্ছে না আর। শুধুমাত্র অক্সিজেন দেওয়া হচ্ছে থাকে। রয়েছেন সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যদিও দুর্বলতা রয়েছে তাঁর।” তবে করোনামুক্ত হলেও আজ তাঁর ফের শারীরিক অবনতি হয়েছে। করোনার পাশাপাশি নিউমোনিয়াও ছিল গায়িকার।



