INS Mormugao: আত্মনির্ভর ভারতের নয়া রণতরী আইএনএস মুরমুগাও, চিনের লাল ফৌজকে দেবে যোগ্য জবাব

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুধু আকাশপথে অগ্নি-৫ নয়, জলপথে ‘লাল ফৌজ’কে চোখ রাঙাতে এল নতুন রণতরী। ভারতের মুকুটে জুড়ল নয়া পালক। বায়ুসেনার পর এবার জোর বাড়াচ্ছে নৌ সেনা। রবিবারই ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ধবংসরকারী রণতরী আইএনএস মুরমুগাও।

আরও পড়ুনঃ আকাশের রহস্যময় আলো আসলে চীনের যম, কতটা শক্তিশালী ভারতের অগ্নি-৫?

গোয়া মুক্তি দিবসের প্রাক্কালে আগামী ১৮ ডিসেম্বর মুম্বইয়ে মাজাগন ডকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের হাতে ভারতীয় নৌবাহিনীতে সংযোজন হবে এই রনতরীর। এই নতুন রণতরীর ৭ হাজার ৪০০ টনের এই যুদ্ধজাহাজের নাম গোয়ার ঐতিহাসিক বন্দর শহর মুরমুগাওয়ের নামানুসারে করা হয়েছে। একেবারে শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, আগামী রবিবার জলপথে পাড়ি দেবে আত্মনির্ভর ভারতের নয়া তরী।

আত্মনির্ভর ভারতের নয়া রণতরী আইএনএস মুরমুগাও, চিনের লাল ফৌজকে দেবে যোগ্য জবাব
আত্মনির্ভর ভারতের নয়া রণতরী আইএনএস মুরমুগাও, চিনের লাল ফৌজকে দেবে যোগ্য জবাব

দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় ভারত-চিন সীমান্ত বিবাদ নতুন করে মাথাচাড়া দিয়েছে। ফলত মনে করা হচ্ছে সব দিন থেকে কোমড় বেঁধে তৈরি থাকতে চাইছে ভারত। নিজের শক্তি বৃদ্ধিত্বে কোন রকম গাফিলতি দেখাচ্ছে না ভারত সরকার। শত্রুপক্ষকে বিনাশ করতে একগুচ্ছ অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এই রণতরীতে। আইএনএস মুরমুগাও দৈর্ঘ্যে ১৬৩ মিটার। চওড়া ১৭ মিটার।আইএনএস মুরমুগাওয়ে রয়েছে ‘স্টেলথ প্রযুক্তি’। এই প্রযুক্তি থাকায় রেডার বা অন্য কোনও পদ্ধতিতে এই যুদ্ধজাহাজের গতিবিধি ধরা পড়বে না। তবে এই প্রযুক্তির সাহায্যে প্রতিপক্ষের জাহাজের গতিবিধি দেখা যাবে। যার ফলে শত্রুপক্ষের উপর হামলা চালাতে এই ধরনের যুদ্ধজাহাজ বাজিমাত করতে পারবে। চারটি শক্তিশালী গ্যাস টার্বাইন দ্বারা চালিত এই ধরনের যুদ্ধজাহাজের সর্বোচ্চ গতি হতে পারে ৩০ নট।

রণতরীতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। আইএনএস মুরমুগাওতে রয়েছে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ২৯০ কিমি থেকে ৪৫০ কিমি পর্যন্ত দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। রয়েছে ৭০ কিমি মাঝারি পাল্লার ‘সার্ফেস টু এয়ার’ ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা, টর্পেডো, রকেট লঞ্চার ও নানা ধরনের বন্দুক। পারমাণবিক হামলা বা জৈব হামলাকেও রুখে দিতে পারে ভারত। আইএনএস মুরমুগাও ভারতীয় নৌবাহিনীর ‘প্রজেক্ট ১৫বি’-র আওতায় তৈরি দ্বিতীয় রণতরী। যা তৈরি করতে খরচ হয়েছে ৩৫ হাজার ৮০০ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় প্রথম তৈরি হয়েছিল আইএনএস বিশাখাপত্তনম। যার সূচনা হয় ২০২১ সালের নভেম্বর মাসে। ‘আত্মনির্ভর ভারত’-এর অন্যতম জ্বলন্ত উদাহরণ এই নৌ জাহাজ।

আত্মনির্ভর ভারতের নয়া রণতরী আইএনএস মুরমুগাও, চিনের লাল ফৌজকে দেবে যোগ্য জবাব

আত্মনির্ভর ভারতের নয়া রণতরী আইএনএস মুরমুগাও, চিনের লাল ফৌজকে দেবে যোগ্য জবাব
আত্মনির্ভর ভারতের নয়া রণতরী আইএনএস মুরমুগাও, চিনের লাল ফৌজকে দেবে যোগ্য জবাব

ভারতীয় নৌবাহিনীর বর্তমানে নির্মাণাধীন ৪৪টি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে ৪২ টি ভারতীয় শিপইয়ার্ডে নির্মিত। ভবিষ্যতে ভারতে আরও ৪৯ টি যুদ্ধজাহাজ এবং ছয়টি সাবমেরিন নির্মাণের জন্য বাহিনীটির প্রাথমিক অনুমোদন রয়েছে। ইতিমধ্যেই রণতরী আইএনএস মুরমুগাও নিয়ে উৎসাহিত ভারতীয় নৌবহর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর