Monsoon Session: চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে বচসা, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যসভা থেকে বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। অসংসদীয় আচরণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হল সোমবার। এদিন সংসদীয় দলনেতা পীযূষ গয়াল তৃণমূল সাংসদের সাসপেনশনের দাবিতে একটি প্রস্তাবও পেশ করেছিলেন। এরপরই তাঁকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এরফলে বাকি অধিবেশনে যোগ দিতে পারবেন না ডেরেক।

আরও পড়ুন: লোকসভায় শুরু অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, শেষ বলে ছয় মারবেন মোদী?

এদিন পীযূষ গয়াল অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে একটি প্রস্তাব পেশ করেন এবং ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করার দাবি জানান। তিনি। অভিযোগ, তৃণমূল সাংসদ রাজ্যসভায় ক্রমাগত অশান্তি-বিক্ষোভ, সংসদের কাজে ব্যাঘাত ঘতিয়েছেন। এছাড়াও সোমবার অধিবেশন শুরু হতেই ধনখড়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডেরেক। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণের কথা কাটাকাটি হয়। জানা গিয়েছে, ‘বিতর্কিত’ দিল্লির অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হলে তৃণমূল সাংসদ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে। সেইসময়ে চেয়ারম্যান ডেরেক ও’ব্রায়েনকে কেবল দিল্লির বিষয়টি নিয়েই কথা বলতে বলেন।

চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে বচসা, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

ডেরেক ধনখড়ের কথা উপেক্ষা করলে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বলেন, “এটা আপনার অভ্যাসে তৈরি হয়েছে। পরিকল্পনামাফিকই আপনি এই কাজ করছেন। আপনি ভাবছেন, এভাবে বাইরে জনপ্রিয়তা পাবেন, সেই কারণে আপনি সংসদে তাণ্ডব করছেন, কাজকর্ম বিঘ্নিত করছেন। বসুন আপনি।”

চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে বচসা, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

এই কথাকাটাকাটির পরই অসংসদীয় আচরণ ও চেয়ারের নির্দেশ অমান্য করার জন্য ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করা হয়। জগদীপ ধনখড় জানান, অধিবেশনের বাকি দিনগুলির জন্য তাঁকে সাসপেন্ড করা হল।

চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে বচসা, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে বচসা, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক
চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে বচসা, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর