ফের ট্রেন দুর্ঘটনা! এবার লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস

Dibrugarh Express: ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীরা ট্রেনটি থেকে বেরিয়ে আসেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের ট্রেন দুর্ঘটনা! এবার লাইনচ্যুত হয়ে গেল ডিব্রুগড় এক্সপ্রেস। এখনও পর্যন্ত যা খবর, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে ট্রেনের কমপক্ষে ১০ থেকে ১২ টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। মৃত ২। আহত বেশ কয়েকজন।শুরু হয়েছে উদ্ধারকাজ। গত ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৫০ জন।

ফের ট্রেন দুর্ঘটনা! এবার লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোণ্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা।

পর ক্ষণেই দুর্ঘটনা। বেলাইন হয় একের পর এক কামরা। একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত। ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীরা ট্রেনটি থেকে বেরিয়ে আসেন। ট্রেনটির উল্টে থাকা বগিগুলির পাশে মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। অনেককে, ট্রেনের দরজা বেয়ে উঠে ভিতর থেকে মাল বের করতেও দেখা যায়। বাঁদিকে কাত হয়ে পড়ে থাকা একটি কোচের উপরও কয়েকজন যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ফের ট্রেন দুর্ঘটনা! এবার লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস

ফের ট্রেন দুর্ঘটনা! এবার লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস

বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেনটি। বিকেল ৪টে পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনাটিতে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু যাত্রী। যদিও রেল সূত্রে এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা জানানো হয়নি। তদন্ত শুরু করেছে রেল দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত