নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গুর দাপট। জেলায় জেলায় সংক্রমণ বেড়েই চলছে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে টানা বৃষ্টিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে আগামী নভেম্বরের মধ্যে এই ডেঙ্গুর দাপট কমতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। অর্থাৎ টানা বৃষ্টি না হলেই রাজ্য থেকে বিদায় নেবে ডেঙ্গু।
আরও পড়ুন:দূর্গার আগমনকালেই জোড়া নিম্নচাপের কাঁটা! পুজোয় কেমন থাকবে আবহাওয়া?


জানা গিয়েছে, রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। বর্তমানে কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩৬৭ জন। তবে যেহেতু এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে, সেকারণে এই মশাবাহিত রোগের প্রকোপ এবার কমতে পারে বলে অনুমান করছেন চিকিৎসকরা। যদিওবা কলকাতা ও শহরতলির হাসপাতাল গুলিতে এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেক মানুষ।

সূত্রের খবর, রাজ্যে চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত অর্থাৎ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। তাছাড়াও এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৬২ জন। তবে বেসরকারি সূত্রে এই পরিসংখ্যান মিললেও রাজ্য স্বাস্থ্য দফতর কার্যত মুখে কুলুপ এঁটে আছে।



তবে, দুর্গা পুজোর মধ্যে আর যদি রাজ্যে বৃষ্টি না হয়, তা হলে ডেঙ্গু নিম্নমুখী হওয়ার প্রবণতা রয়েছেন বলেই জানিয়েছেন পতঙ্গবিদ অমিয়কুমার হাটি। এপ্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যে এখন একটা স্থিতাবস্থা চলছে। তবে এর পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে রাজ্যে বৃষ্টির দাপট কতটা থাকবে তার ওপর। বৃষ্টি না হলে নভেম্বরের মাঝামাঝির মধ্যে ডেঙ্গু পুরোপুরি চলে যাবে।”
নভেম্বরেই রাজ্য থেকে বিদায় নেবে ডেঙ্গু, কি বললেন চিকিৎসকেরা








