Dengue: পুজোর ২৬দিন আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ৬ হাজার পার হল আক্রান্তের সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে ক্রমশ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ডেঙ্গির পাশাপাশি এবার হানা দিচ্ছে ম্যালেরিয়াও। মশাবাহিত রোগের আক্রমণ কিন্তু বেড়েই চলেছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গতবারের তুলনায় এবারে ডেঙ্গুর সংক্রমণ বেশি৷ যার জেরে গতবারের তুলনায় এখনও পর্যন্ত চলতি বছরে আক্রান্তের সংখ্যা প্রায় সাত গুন বৃদ্ধি পেয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৪২৪ জন।

আরও পড়ুন: কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার, মালদহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

শেষ দুটি সপ্তাহে নতুন করে আরও ২২৪০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। বিশেষত হাওড়া, জলপাইগুড়ি এবং উত্তর চব্বিশ পরগনা এর সংখ্যা বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী দিনে এই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাটা আরও বাড়তে চলেছে। তাছাড়া এই বছর বর্ষা এলেও সেই অর্থে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। যদিও এতেই বেড়েছে ডেঙ্গুর মশার প্রকোপ।

পুজোর ২৬দিন আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ৬ হাজার পার হল আক্রান্তের সংখ্যা
পুজোর ২৬দিন আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ৬ হাজার পার হল আক্রান্তের সংখ্যা

আসলে বেশি বৃষ্টি হলে বৃষ্টির জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার মশার লার্ভা‌ ধুয়ে চলে যায়। কিন্তু কম বৃষ্টির কারণে ডাবের খোলা, চায়ের কাপ, নালা-নর্দমায় জল জমে থাকছে। আর এখান থেকেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বৃহস্পতিবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের অভ্যন্তরে যে সাপ্তাহিক পর্যালোচনা হয় সেই রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ডেঙ্গি প্রাণ কেড়েছে দুজনের। একইসঙ্গে হুগলিতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশের বৃদ্ধি পাচ্ছে বলে জানা গিয়েছে।

পুজোর ২৬দিন আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ৬ হাজার পার হল আক্রান্তের সংখ্যা

13 6

যার কারণে এবার রাজ্য স্বাস্থ্য দফতর আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য জেলার মতো কলকাতা শহরেও ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক । শুক্রবারের শেষ পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, শহরে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৬৪ জন। যার কারণে এবার কলকাতা পুরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে ১০০ দিনের কর্মী নামানো হবে ডেঙ্গি মোকাবিলার কাজে। তাঁরাই নর্দমার জমা জল থেকে শুরু করে জঞ্জাল পরিস্কার করার কাজ করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন