নজরবন্দি, বানারহাটঃ কিছুদিন বাদেই পাহাড়ে জিটিএ নির্বাচন। নির্বাচনের উত্তাপ এবার সমতলে। জিটিএ নির্বাচনের আগেই তরাই ডুয়ার্সে ৩৯৬ টি মৌজাকে জিটিএর অন্তর্ভুক্ত করার দাবিতে পোস্টারিং। শনিবার দুপুরে ডুয়ার্সের বানারহাটে গোর্খা জনমুক্তি মোর্চার বানারহাট ব্লক কমিটির তরফ থেকে পোস্টারিং করা হলো।
আরও পড়ুনঃ নয়া তালিবানি ফরমান, এবার টিভি সঞ্চালিকাদের ঢাকতে হবে মুখ


শুধুমাত্র বানারহাটেই নয় ডুয়ার্স জুড়ে এই ৩৯৬ মৌজাকে জি টি এর অধীনে আনার জন্য পোস্টারিং করা হবে বলেও সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। এদিন পোস্টারিং করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব জানিয়েছেন,

২০১১ সালে রাজ্য সরকার, তৎকালীন কেন্দ্র সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে চুক্তির মাধ্যমে জিটিএ গঠন করা হয়। তাদের দাবি চুক্তি মোতাবেক ডুয়ার্স এবং তরাইয়ের ৩৯৬টি মৌজাকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে আনার কথা ছিল।



জিটিএ নির্বাচনের উত্তাপ এবার সমতলে, ডুয়ার্সে ৩৯৬ টি মৌজাকে জিটিএর অন্তর্ভুক্ত করার দাবিতে পোস্টারিং

অভিযোগ টালবাহানার জেরে এই অংশগুলো জিটিএর আওতায় আসতে পারিনি। যেহেতু সামনে পাহাড়ে ভোট রয়েছে সেই কারণেই তরাই ডুয়ার্স এর গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা চাইছেন ভোটের আগেই এই ৩৯৬ টি মৌজাকে জিটিএর অধীনে নিয়ে এসে তার পরে নির্বাচন করা হোক।







