কেজরীর জামিন খারিজ করল দিল্লি হাইকোর্ট, আপাতত জেলেই দিল্লির মুখ্যমন্ত্রী

Arvind Kejriwal: ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরীওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অরবিন্দ কেজরিওয়ালের জামিন দেওয়া স্থগিতাদেশের মেয়াদ বাড়াল দিল্লি হাই কোর্ট। অর্থাৎ নিম্ন আদালতে জামিন পেলেও আপাতত জেলেই বন্দি থাকতে হবে তাঁকে। দিল্লি হাই কোর্টে ইডির আবেদন নিয়ে পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকবে উচ্চ আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ। অর্থাৎ ততদিন পর্যন্ত জেলে বন্দি আপ সুপ্রিমো।

আরও পড়ুনঃ শহরে এবার লেডিস স্পেশ্যাল বাস, উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

kajri1

আবগারি দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ইডি কেজরীর জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। যা গ্রাহ্য হয়নি। বিচারক ন্যায় বিন্দু কেজরীকে জামিন দেন।

শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরীওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাই কোর্ট। গত ২০ জুন ট্রায়াল কোর্ট কেজরীবালের জামিনের আবেদন মঞ্জুর করে। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেজরীর জামিন খারিজ করল দিল্লি হাইকোর্ট, আপাতত জেলেই দিল্লির মুখ্যমন্ত্রী

kajri2

তাদের দাবি ছিল, তদন্তকারী সংস্থার কথাই শোনেনি ট্রায়াল কোর্ট। সেই যুক্তিতেই এদিন মান্যতা দিয়েছে হাইকোর্ট। গত ২১ মার্চ গ্রেফতার করা হয় আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবালকে। সুপ্রিম কোর্টের নির্দেশে গত মে মাসে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল তাঁকে। ভোট প্রচারে যাতে তিনি অংশ নিতে পারেন, সেই কারণেই জামিন দেওয়া হয়েছিল তাঁকে। ভোটপর্ব শেষ হওয়ার পর গত ২ জুন তিহাড় জেলে ফিরে যান মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন