নজরবন্দি ব্যুরোঃ বাংলার মন্ত্রীর ভিডিও ফাঁস করছেন দিল্লীর বিধায়ক! সেই ভিডিওতে কলকাতা বন্দরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিম বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির বিরুদ্ধে। এমনই অভিযাগ আনা হয়েছে বাংলার বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।


বেশ কয়েকদিন ধরে উল্লেখযোগ্য ভাবে বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে একের পর এক অডিও রেকর্ডিং। অখনো মুখ্যমন্ত্রী ফোন করেছেন তাঁর প্রাক্তন কোন নেতাকে, বা কখনো শীতলকুচি কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানের প্রার্থীর কথপকথন। কখনো আবা্র গেরুয়া শিবির সামনে এনেছে শাসক দলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের কথা।
ভোট আবহে মাঝে মাঝেই এই ধরণের একাধিক অডিও ফাঁস করেছে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ হওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা প্রতিবাদও জানিয়েছেন। এবার তৃণমূলের বিদায়ী মন্ত্রী এবং এবারের কলকাতা বন্দরর প্রার্থী ফিরহাদ হাকিমের একটি ভিডিও সামনে এসেছ। তবে এবারের ভিডিও গেরুয়া শিবির থেকে প্রকাশ করা হয়নি। দিল্লীর বিজেপি বিধায়ক তেজিন্দর পাল সিংহ বাগ্গা মঙ্গলবার টুইট করেছেন ফিরহাদ হাকিমের একটি ভিডিও। যেখানে দেখা গেছে তিনি বলছেন, ভোটের পর দেখে নেবেন কেন্দ্রীয় বাহিনীকে। তাঁর সঙ্গে অশ্লীল কথা বলতেও দেখা যায় তাঁকে।
বাংলার মন্ত্রীর ভিডিও ফাঁস করছেন দিল্লীর BJP বিধায়ক! প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের ওই ভিডিয়োটি পোস্ট করে দিল্লীর ওই বিধায়ক লেখেন, তৃণমূল নেতা এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। শেষ ২৪ সেকেন্ড শুনুন। তিনি CISF এর বিরুদ্ধে অশালীন মন্তব্য় করেছেন।প্রসঙ্গত বজ্ঞা টুইটে এও লিখেছেন, ” এই নেতাই কলকাতা বন্দর এলাকাকে মিনি পাকিস্তান বলেছিলেন।” যদিও ঘটনার প্রেক্ষিতে ফিরহাদ হাকিম জানিয়েছেন, “ভিডিয়োটি অসত্য। বারবার এসব করেই করেই বিজেপি ক্ষমতায় আসতে চাইছে।”


ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি।







