কোভিড চেন ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত, আজ সন্ধ্যার মধ্যে CMOH’রা রিপোর্ট দেবেন স্বাস্থ্য দফতরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোভিড চেন ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত, প্রস্তুত থাকতে হবে সবরকম ভাবে, এই বার্তা দিতেই করোনা মোকাবিলায় কয়েকদিন আগেই বৈঠক করেছিল রাজ্য স্বাস্থ্য কমিশন। করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তিত রাজ্য স্বাস্থ্য দফতর, ভোট আবহের রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। তবে এখনো রাজ্যের একাধিক স্থানে চলছে অবাধে মেলা, অনুষ্ঠান এবং রাজনৈতিক কার্যকলাপ। বারবার সতর্ক করার পরেও মানুষ এখনো উদাসীন নিজেদের যাপনে। একাধিক স্থানে মানা হচ্ছে না কোভিড বিধি। স্থানে স্থানে ভিড় বাড়াচ্ছেন মানুষ। এই পরিস্থিতিতে বাংলায় চলছে ২১এর নির্বাচন।

আরও পড়ুনঃ বিপদে দায় এড়াচ্ছে কেন্দ্র, ২৪ তারিখ স্মরণ করিয়ে মোদীকে পত্রবোমা মমতার।

নির্বাচন কালে বাংলায় কোভিড চেন ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। নেতা মন্ত্রীদের প্রচারে ভিড় জমছে কাতারে কাতারে। করোনা সতর্ক বিধি অবহেলা করে উদাসীন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নবান্নের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে একাধিক বিষয়ে। লাগাতার মিছিল মিটিং-সভায় আক্রান্ত হয়েছেন একাধিক প্রার্থী। মৃত্যুও হয়েছে কয়েকজন প্রার্থীর।

কয়েকদিন আগেই নবান্ন এবং পুরসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পুনরায় চালু করা হবে সেফ হোম গুলি, এমনকি কলকাতার একাধিক হোটেল কে যুক্ত করা হবে পরিষেবার কাজে, অর্থাৎ একাধিক হোটেলে হবে কোয়ারেন্টাইন সেন্টার।  গত বছরে কোভিডের প্রথম ঢেউয়ের সময় রাজ্যের একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সেগুলিকে আবার নন কোভিডে পরিণত করা হয়েছে। আর তাতেই এই দ্বিতীয় ঢেউয়ে পর্যাপ্ত বেড দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল গুলি। এই পরিস্থিতিতে, যেহারে বাংলায় ছড়াচ্ছে সংক্রমণ, তাতে একেবারে শুরু থেকেই প্রস্তুত থাকতে চাইছে স্বাস্থ্য কমিশন।

কোভিড চেন ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত,  ভোট আবহে বেলাগাম পরিস্থিতি, প্রতিদিন মাত্রা ছাড়িয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায়  পরিস্থিতি খতিয়ে দেখে লাগাম টানতে আজ সন্ধ্যার মধ্যেই রাজ্যের সকল CMOH দের থেকে রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্য স্বাস্থ্য ভবন। তাঁদের জানাতে হবে এই পরিস্থিতি মোকাবিলায় ঠিক কিভাবে পরিকল্পনা করছেন তাঁরা। কত পরিমাণ বেড সংখ্যা বাড়াতে হবে। সূত্রের খবর গতকাল বীরভূম মুর্শিদাবাদ মালদা ছাড়া সকল জেলার CMOH  দের নিয়ে বৈঠক হয়, এবং তাঁর পরই আজ অর্থাৎ মঙ্গলবার রাতের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাঁদের। সেই রিপোর্টের ভিত্তিতেই বাকি সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য দফতর।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন