SSC : সিদ্ধান্ত বদল, নেমে এলো সিবিআই তদন্তের স্থগিতাদেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের যাবতীয় দুর্নীতির পর্দা ফাঁস করতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবার সেখানেই আনা হল বড়সড় বদল, ডিভিশন বেঞ্চের তরফ থেকে সপ্তাহ তিনেকের জন্য সিবিআই তদন্তের উপর নেমে এলো স্থগিতাদেশ।

আরও পড়ুন: ভারতের প্রাক্তন অধিনায়কে খুনের হুমকি, চোখ রাঙাচ্ছে ISIS

গতদিন শুনানি চলাকালীন, স্কুল সার্ভিস কমিশন কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক ভাবে তিরষ্কার করেন।   কমিশন সুপারিশ করেনি বলে বার বার দাবি করা হয়, তবে গত সোমবার হলফনামা দিয়ে বোর্ড জানায় কী ভাবে কমিশন সেই সুপারিশ করেছিল। তাঁরা পূর্নাঙ্গ রিপোর্ট জমা দেয় হাইকোর্টে। সফট কপির পাশাপাশি পেন ড্রাইভ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। এত প্রমাণ দাখিলের পরেই কমিশন কী করে বলছে সুপারিশ করেনি, তা নিয়ে বিস্মিত হন বিচারপতি।

এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই নিয়োগের পর্দা ফাঁস করার জন্যে সিবিআই এর প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, কমিশনের সুপারিশ যদি না করে, তা হলে কার হাত রয়েছে এই দুর্নীতির পেছনে তিনি তা জানতে চান। বিচারপতির প্রশ্ন, কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন? সেতা পরিষ্কার হওয়া প্রয়োজন। অদৃশ্য ভাবে কে রয়েছে এই ঘটনার পেছনে তাঁকে খুঁজে বার করতে হবে।

সিদ্ধান্ত বদল, সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ

সিদ্ধান্ত বদল, নেমে এলো সিবিআই তদন্তের স্থগিতাদেশ
সিদ্ধান্ত বদল, নেমে এলো সিবিআই তদন্তের স্থগিতাদেশ

তবে এবার সিঙ্গল বেঞ্চের  নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে আপাতত সপ্তাহ তিনেকের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদকে তাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়ার কথাও বলা হয়েছে। সেইসঙ্গে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত