ভারতের প্রাক্তন অধিনায়কে খুনের হুমকি, চোখ রাঙাচ্ছে ISIS

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শচীন-সৌরভের পাশাপাশি ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মনের মন্দিরে চিরতরে স্থান কপরে নিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেট তারকা তথা রাজনীতিবিদ গৌতম গম্ভীর। গত ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয় হোক কিংবা ২০১২ সালের কলকাতার প্রথম আইপিএল সমস্ত কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ক্রিকেট তারকার। এমনকি গত ২০১০ সালের ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ও ওডিআই থেকে জয় তুলে এনেছিলেন তিনি। এবার তাঁকেই দেওয়া হল খুনের  হুমকি!

আরও পড়ুনঃ Weather Update : নামতে চলেছে পারদ, সুদিন আসছে শীতবিলাসীদের

এএনআই সূত্রে জানা গিয়েছে, আইএসআইএস কাশ্মীরের তরফ থেকে একটি ইমেল পান দেশের এই প্রাক্তন ক্রিকেট তারকা তথা পূর্ব দিল্লির এই বিজেপি সাংসদ। যেখানে তাঁকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি জীবন শেষ করে দেওয়ার কথাও জানানো হয়। তা পাওয়া মাত্রই দিল্লি পুলিশের কাছে সহায়তার জন্য দ্বারস্থ হন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই তারকা।

এই সংক্রান্ত বিষয় নিয়ে দিল্লি পুলিশের ডিসিপি শ্বেতা চৌহান বলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে তাঁর তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। সেইসঙ্গে বিশেষ পুলিশ বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে তাঁর গোটা বাসভবন চত্বর।

ভারতের প্রাক্তন অধিনায়কে খুনের হুমকি, অভিযোগের আঙুল আইএসআইএসের দিকে 

ভারতের প্রাক্তন অধিনায়কে খুনের হুমকি, চোখ রাঙাচ্ছে ISIS
ভারতের প্রাক্তন অধিনায়কে খুনের হুমকি, চোখ রাঙাচ্ছে ISIS

বর্তমানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনেরই একটি বিশেষ অংশ হিসেবে উঠে এসেছে আইএসআই কাশ্মীর। যারা জম্মু-কাশ্মীরের পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যে নিজেদের গুপ্ত আস্তানা বজায় রেখেছে। জানা গিয়েছে, এই সংগঠনের অন্যতম এক সদস্য জাকির মুসা কে মাস কয়েক আগেই কাশ্মীর সংলগ্ন এলাকা থেকে খতম করেছে ভারতীয় সেনা। তবে বাকিদের খোঁজে এখন ও চলছে তল্লাশি।

ভারতের প্রাক্তন অধিনায়কে খুনের হুমকি, চোখ রাঙাচ্ছে ISIS
ভারতের প্রাক্তন অধিনায়কে খুনের হুমকি, চোখ রাঙাচ্ছে ISIS

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন