নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিনে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল পূবালি হাওয়া। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছিল রাজ্যে। সেজন্য গত কয়েকদিন মুখ গোমড়া ছিল শহরের আকাশের, পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টিপাতের ও সাক্ষী থেকেছে শহর ও তার পার্শ্ববর্তী এলাকা। তবে সেসব কাঁটিয়ে ধীরে ধীরে নিম্নমুখী হতে শুরু করবে তাপমাত্রার পারদ এমটাই আভাস দিচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ Teesta Torsa Express: বন্ধ হয়ে গেল তিস্তা তোর্ষা এক্সপ্রেস, শেষরক্ষা হলনা শত চেষ্টাতেও!


আজ, শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি যা গতকালের থেকে কিছুটা কম হলেও আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি । তবে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নিম্নমুখীর থাকার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে আবহাওয়া দফতর। তবে পার্বত্য এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা থাকলে ও তাঁর কোন প্রভাবই পড়বে না শহর কলকাতায়।
এই নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে থেকেই ২-৪ ডিগ্রির আশেপাশে নামবে তাপমাত্রা। যারফলে চিরাচরিত রীতি অনুযায়ী সকাল থেকেই ঘন কুয়াশা বজায় থাকবে গোটা শহরে। মূলত এই পারদ পতনের কারনেই গত দু দিনের তুলনায় আজ অনেকটাই শিরশিরে ভাব অনুভূত হচ্ছে শহরবাসীর।
নামতে চলেছে পারদ, শীতবিলাসীদের জন্য সুখবর

তবে শীতবিলাসীদের জাঁকিয়ে শীত অনুভব করার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হলেও আগামী দিন-দুয়েক থেকেই পারদ পতন অব্যাহত থাকবে শহরের। মনে করা হচ্ছে চলতি মাসের শেষেই ১৮ ডিগ্রির নিচে নামতে পারে শহরের তাপমাত্রা।










