নজরবন্দি ব্যুরোঃ ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হয়েছেন গত ১৫ ডিসেম্বর থেকে। নেতাজী ইন্ডরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই উতসব। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মুম্বাই, বাংলাদেশ সহ বাংলার অভিনেতা অভিনেত্রী সহ অনেক মহান মানুষজন।
আরও পড়ুনঃ বাকশক্তি হারিয়েছেন অসহায় উর্ফি, হাসপাতালের বেডে শুয়ে কী ইঙ্গিত করলেন তিনি ?


কিন্তু সেখানে দেখা যায়নি মেগাস্টার মিঠুন চক্রবর্তীকে। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী বিজেপি এই নিয়ে কটাক্ষ করেছে রাজ্য সরকারকে। আর এই ঘটনার রেশ টেনে এবার মহাগুরুর পাশে দাঁড়ালেন রায়দিঘির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়।

আজ বুধবার মধ্যমগ্রামের এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, মিঠুনকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। প্রাক্তন তৃণমূল বিধায়কের কথায় ‘‘মিঠুনদা আমার সহশিল্পী। আমি মিঠুনদাকে খুব ভালবাসি। শিল্পী হিসাবে আমি তাঁকে শ্রদ্ধা করি। আমরা অনেক ছবি একসঙ্গে করেছি।



আমরা শিল্পী। আমরা শিল্পীর চোখে দেখি। আমার মনে হয়, চলচ্চিত্র সংক্রান্ত এমন একটা বিষয়ে সকলকে আমন্ত্রণ জানানো উচিত। সকলকে যোগ্য সম্মান দেওয়া উচিত।’’ তিনি আরও বলেন, ‘‘নিশ্চয়ই ওঁকে সেই সম্মান দেওয়া হয়নি।’’
‘নিশ্চয়ই মিঠুনদাকে সেই সম্মান দেওয়া হয়নি’, ফিল্ম ফেস্টিভ্যাল বিতর্কে মেগাস্টারের পাশে দেবশ্রী

দেবশ্রী ছারাও মহাগুরুর পাশে খুব সম্প্রতি দাঁড়িয়েছেন তৃণমূলের আরেক বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ। তিনি বলেছিলেন, ‘রাজনৈতিক কারণেই হয়তো রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুনকে চলচ্চিত্র উৎসবে ডাকা হয়নি।







