রাজনীতি থেকে সরতে চেয়েছিলেন, সেই তিনিই এখন নজর কাড়ছেন প্রচারে! প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ঘাটালে নিয়মিতভাবে প্রচারে বেরোচ্ছেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে প্রচার সারলেন তিনি। এবার সামনে হ্যাটট্রিকের হাতছানি। জয়ের বিষয়েও আশাবাদী ঘাটালের দু’বারের সাংসদ।
আরও পড়ুন: বুধবারই হতে পারে বাকি আসনের প্রার্থী ঘোষণা, টার্গেট পূরণে কাদের টিকিট দেবে বিজেপি?


লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই রাজনীতি থেকে সরে আসবেন বলে ঘোষণা করেন দীপক অধিকারী ওরফে দেব। এরপরই তাঁকে তলব করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সঙ্গে দেখা করেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন দেব। বলেন, আমি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না!

এরপর জনগর্জন সভা থেকে লোকসভার প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল। ঘাটালে তৃতীয়বারের জন্য দেবকেই টিকিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পর থেকেই লাগাতার প্রচার শুরু করে দিয়েছেন পর্দার ‘প্রধান’। সোমবার প্রচারে বেরিয়ে দেব বলেন, “যদি মনে হয় আমি ১০ বছরে সাংসদ হিসাবে ভালো কাজ করেছি তাহলে আপনারা ঠিক করুন কাকে ভোট দেবেন। ঘাটালের মানুষকে রাজনীতি শেখাতে হবে না। আপনারাই ঠিক করবেন কে সাংসদ থাকবে।’’



রাজনীতি থেকে সরতে চেয়েছিলেন, সেই তিনিই এখন নজর কাড়ছেন প্রচারে, ঘাটালে হ্যাটট্রিক করবেন দেব?
সঙ্গে তাঁর আরও সংযোজন, ‘‘রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন। এবার আপনারা ঠিক করবেন কাকে ভোট দেবেন।’’








