বুধবারই হতে পারে বাকি আসনের প্রার্থী ঘোষণা, টার্গেট পূরণে কাদের টিকিট দেবে বিজেপি?

BJP: মাসের শুরুতেই বঙ্গসফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলতি মাসের শুরুতেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে আসানসোলের মনোনীত প্রার্থী পবন সিং ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন, অর্থাৎ এবার বিজেপিকে বাংলায় বাকি ২৩ আসনে প্রার্থী ঘোষণা করতে হবে। আগামী দুদিনের মধ্যেই এই আসনগুলির প্রার্থী ঘোষণা (BJP Candidate list) হবে বলেই খবর। একাধিক নাম নিয়ে চলছে জল্পনা, তবে ৪২-এর টার্গেট পূরণে কাদের উপর আস্থা রাখবে পদ্ম শিবির?

বুধবারই হতে পারে বাকি আসনের প্রার্থী ঘোষণা, টার্গেট পূরণে কাদের টিকিট দেবে বিজেপি?

আরও পড়ুন: রাজনীতি থেকে সরতে চেয়েছিলেন, সেই তিনিই এখন নজর কাড়ছেন প্রচারে, ঘাটালে হ্যাটট্রিক করবেন দেব?

মাসের শুরুতেই বঙ্গসফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। তবে বাকি আসনের প্রার্থীদের নাম নিয়ে এখনও জল্পনা চলছে। সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হতে পারে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী দুদিনের মধ্যেই বাংলার প্রার্থী তালিকা চলে আসবে।

বুধবারই হতে পারে বাকি আসনের প্রার্থী ঘোষণা, টার্গেট পূরণে কাদের টিকিট দেবে বিজেপি?
বুধবারই হতে পারে বাকি আসনের প্রার্থী ঘোষণা, টার্গেট পূরণে কাদের টিকিট দেবে বিজেপি?

অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে ফিরেছেন। মনে করা হচ্ছে, তাঁকে ফের ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট দিতে পারে বিজেপি। অন্যদিকে, সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কে উত্তর কলকাতায় প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। প্রথম দফার তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকায় চর্চা শুরু হয়েছিল। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্থান পেতে পারেন বিজেপির প্রার্থী তালিকায়। তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বামেদের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে লড়তে পারেন বলে খবর ছড়াচ্ছে। এছাড়াও একাধিক চমক থাকতে পারে।

বুধবারই হতে পারে বাকি আসনের প্রার্থী ঘোষণা, টার্গেট পূরণে কাদের টিকিট দেবে বিজেপি?

বুধবারই হতে পারে বাকি আসনের প্রার্থী ঘোষণা, টার্গেট পূরণে কাদের টিকিট দেবে বিজেপি?

প্রথম দফায় প্রকাশিত ২০ জনের প্রার্থী ছিলেন, নিশিথ প্রামাণিক (কোচবিহার), মনোজ টিগ্গা (আলিপুরদুয়ার), সুকান্ত মজুমদার (বালুরঘাট), খগেন মুর্মু (মালদহ উত্তর), শ্রীরূপা মিত্র চৌধুরী (মালদহ দক্ষিণ), শান্তনু ঠাকুর (বনগাঁ), অনির্বাণ গঙ্গোপাধ্যায় (যাদবপুর), লকেট চট্টোপাধ্যায় (হুগলী), সুভাষ সরকার (বাঁকুড়া), পবন সিং (আসানসোল), জ্যোতির্ময় সিং মাহাতো (পুরুলিয়া), পিয়া সাহা (বোলপুর), রথিন চক্রবর্তী (হাওড়া), জগন্নাথ সরকার (রানাঘাট), গৌরিশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), নির্মল কুমার সাহা (বহরমপুর), হিরণ চট্টোপাধ্যায় (ঘাটাল)। আসানসোলের তারকা প্রার্থী পবন সিং নাম ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর ফের ভোটে দাঁড়ানোর কথা জানালেও তাঁকে আসানসোল থেকেই প্রার্থী করা হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন