নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনায় মৃত্যু হারে পতন, স্বস্তির মধ্যে চিন্তা সংক্রমণে সামান্য বৃদ্ধি ।দেশে হু হু করে বেড়ে চলা করোনা সংক্রমণের ফলে আতঙ্কিত দেশবাসীকে অনেকটাই স্বস্তি দিল স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট ।গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যা। তবে সংক্রমণের হার সামান্য বেড়েছে। স্বস্তির মধ্যেও যা কিছুটা অস্বস্তিকর দেশবাসীর জন্য।এদিকে বাংলায় দুর্গাপুজো ছাড়াও গোটা দেশেই উৎসবের মরসুম আসন্ন।সেদিকে তাকিয়ে আগামী দিনে সংক্রমণ বাড়ার আশঙ্কায় রয়েছে বিশেষজ্ঞমহল।
আরও পড়ুনঃযাত্রী চাপ বাড়ছে উৎসবের মরসুমে, সামাল দিতে গিয়ে ফের সময় বদল মেট্রোর।


আবার ঋতু পরিবর্তনে আসন্ন শীতে এর প্রকপ বাড়ার আশঙ্কা করেছেন অনেকে। যাই হোক স্বাস্থ্য মন্ত্রকের এই নতুন রিপোর্ট দেশবাসিকে অনেকটাই স্বস্তি দেবে তা বলাই যায়।গতকালই করোনায় মৃতের সংখ্যার নিরিখে ১ লক্ষ ১০ হাজারের গণ্ডি পেরিয়েছিল ভারত। উদ্বেগজনক এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরদিনই সামান্য স্বস্তির খবর দিল স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা মৃত্যুর সংখ্যা অনেকটা কমল। তবে, সামান্য উদ্বেগ বাড়ল আক্রান্তের সংখ্যায়।
এদিন দেশে মোট আক্রান্ত আগের দিনের তুলনায় সামান্য বারল। আজ সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় দেশে ৬৭ হাজার৭০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে ৪০০০ জন বেশি। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ৭ হাজার ৯৮ জন।গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু সংখ্যা অনেকটাই কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৮০ জনের।ফলে মোট মৃত্যু দাঁড়াল ১ লক্ষ ১১ হাজার ২৬৬ জন।স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৮২ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা।
দেশে করোনায় মৃত্যু হারে পতন, স্বস্তির মধ্যে চিন্তা সংক্রমণে সামান্য বৃদ্ধি ।এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৩ লক্ষ ৮৩ হাজার ৪৪২ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ১২ হাজার ৩৯০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। ভারত এখনও প্রতি ১০ লক্ষ জনসংখ্যার বিচারে বিশ্বের মধ্যে সবচেয়ে কম সংক্রমিত দেশ। একইভাবে দেশের মৃত্যুহার বিশ্বের সর্বনিম্ন, সুস্থতার হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে করনা পরীক্ষা হয়েছে প্রায় ১২ লক্ষ। এখন করোনা কে হারিয়ে কবে দেশ স্বাভাবিক ছন্দে ফেরাবে সেদিকেই তাকিয়ে গোটা দেশবাসী।









