নজরবন্দি ব্যুরো: যাত্রী চাপ বাড়ছে উৎসবের মরসুমে, তিলত্তমা সেজে উঠেছে উৎসবের মরসুমে। শোরগোল পড়েছে শহরের বুক থেকে শুরু করে অলিতে গলিতে। একদিকে অফিসের ভিড় অন্যদিকে পুজোর বাজারে মেতে উঠেছে শহর। নিউ নরমালে শহরের এই চাপ সামাল দিতে ছন্দে ফিরেছে শহরের লাইফলাইন মেট্রো পরিষেবা। নিউ নরমালের প্রথমদিকে মেট্রো চালানো শুরু হলেও তা ছিল সংখ্যায় অনেক কম।
আরও পড়ুনঃ পুজোয় সারারাত চলবে মেট্রো? কি বলছে মেট্রো কর্তৃপক্ষ।
ধীরে ধীরে যাত্রীর চাপ বাড়ার সাথে সাথে সামাল দিতে বেড়েছে প্রতিদিনের মেট্রো সংখ্যা। শেষ মেট্রোর সময় বাড়ানো হয়েছিল একদফা। এবার পুজোর মরশুমে যাত্রীদের কথা মাথায় রেখে ফের সময় বাড়ানো হলো শেষ মেট্রোর। কলকাতা মেট্রো তরফ থেকে এমনটাই জানানো হয়েছে শুক্রবার।
বুধবার অর্থাৎ, ১৪ অক্টোবর কলকাতা মেট্রো তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে রাত ৯ টায় শেষ মেট্রো ছাড়বে। মেট্রোর দুই প্রান্ত অর্থাৎ নোয়াপাড়া ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে এই সময়ে অর্থাৎ রাত সাড়ে ৯ টায়। এই নিয়ম সোমবার থেকে শনিবার পর্যন্ত বহাল থাকবে।
এতদিন পর্যন্ত শেষ মেট্রো ছাড়ত রাত সাড়ে আটটায়। এখন সোমবার অর্থাৎ ১৯ অক্টোবর থেকে শনিবার অর্থাৎ ২৪ অক্টোবর (অষ্টমী) পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯ টায়। এবং প্রতিদিন মেট্রো চলাচল করবে ১৪৬ টি।শহরবাসী মজেছে করোনা আতঙ্কে কে সঙ্গী করে পুজোর আমেজে। তাই ছুটির দিনগুলিতে পুজোর আগে রবিবার গুলোই তারা বের হচ্ছেন কেনাকাটি করতে।
সেই কথা মাথায় রেখে যাত্রীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রবিবার গুলিতেও মেট্রো কর্তৃপক্ষ বাড়িয়েছে মেট্রো সংখ্যা। বর্তমানে এতদিন পর্যন্ত রবিবারে মেট্রো চলাচল করত ৫৮ টি।এবার সেই সংখ্যা বাড়িয়ে মেট্রো গুলিতে মেট্রো চলাচল করবে ৬৪ টি। প্রতিদিন সকাল ১০.১০ থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা।
কলকাতার লাইফলাইন মেট্রো করোনার কারণে বন্ধ ছিল টানা কয়েক মাস। নিউ নরমালে মেট্রো চলাচল শুরু করেছিল অল্পসংখ্যক। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ধীরে ধীরে মেট্রো সংখ্যা বাড়ানো হয়। সামনে পুজো। উৎসবের মরসুম আসতেই মেট্রো এ ভিড় বেড়েছে।সেই কথা মাথায় রেখে শহরবাসীর লাইফলাইন মেট্রো ধীরে ধীরে চেষ্টা করছে স্বাভাবিক ছন্দে ফেরার।



