dandruff treatment: বর্ষাকালেও পিছু ছাড়ছে না খুশকি! জেনে নিন কয়েকটি ঘরোয়া টোটকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরম কাটিয়ে আমরা সদ্য প্রবেশ করেছি বর্ষাকালে। কিন্তু গরম, বর্ষা, শীত কোন কিছুতেই পিছু ছাড়ছে না খুশকি! বর্ষা পরতেই চলে যাচ্ছে মাথায় হাত। কারন বর্তমান সময়ে খুশকির সমস্যা বর্ষাকালেই বেশী দেখা যায়। তাই খুশকির সাথে মোকাবিলা করার জন্য চাই ঘরোয়া টোটকা। জেনে নিন সেগুলি কি কি?

আরও পড়ুনঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল সংক্রান্ত রয়েছে অনেক অজানা কাহিনী, জানেন সেগুলি কি?

মাথায় নিম পাতা ব্যবহার করুন। কারন বর্তমান সময়ে নিমপাতার বিকল্প আর কিছু নেই। নিম পাতা খাওয়া যেরকম শরীরের জন্য খুব উপকারী তেমন ভাবেই নিমপাতা মাথায় লাগানোও খুব কার্যকরী। তাই সপ্তাহে অন্তত দুদিন চেষ্টা করুন নিমপাতা বেটে মাথায় লাগানোর। অন্তত একমাস এই টোটকাটি মেনে চললে খুশকির উপশম হবে।

hbjjbkনারকেল তেল মাথার চুলে লাগান। নারকেল তেলের ব্যবহার যুগ যুগ ধরে মা ঠাকুমারা করে চলেছেন। চুল মজবুত করতে যেরকম নারকেল তেলের জুড়ি মেলা ভার। তেমন ভাবেই খুশকি উপশম করার ক্ষেত্রেও নারকেল তেল খুব কার্যকরী। তাই শ্যাম্পু করার আগের রাতে অবশ্যই মাথায় নারকেল তেল ব্যবহার করবেন।

বর্ষাকালেও পিছু ছাড়ছে না খুশকি! জেনে নিন টোটকা

images 1 3

অ্যালোভেরা জেল ত্বকের পাশাপাশি চুল বাআ মাথার চামড়ার জন্যও খুব উপকারী। কারন অ্যালোভেরা জেল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাংগাল উপাদান হিসেবে খুব উপকারী। তাই প্রতিদিন ঘুমনোর আগে অন্তত ৩০ মিনিট ধরে মাথায় অ্যালোভেরা জেল মালিশ করে ঘুমতে যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর