Winter Hair Care: শীতকালে খুশকিতে নাজেহাল! এর থেকে মুক্তি পান মাত্র ৫ মিনিটেই

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীতকালে খুশকিতে নাজেহাল! চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এ খুশকি। চুলের নিষ্প্রাণ ভাব, খুশকি, রুক্ষতা নিয়ে প্রায়ই পড়তে হয় নানা সমস্যায়। এর থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু ও লোশন পাওয়া যায়। কিন্তু সেগুলিতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে কখনও কখনও উল্টে চুলেরই ক্ষতি হয়।

আরও পড়ুনঃ অগ্রহায়ণেই সর্বনাশ হবেনা তো? কি বলছে আবহাওয়া দফতর জানুন

মজবুত ঘন চুল কার না ভাল লাগে বলুন তো! কিন্তু স্বপ্ন তো সবার পূরণ হয় না। বেশির ভাগ মানুষই এখন চুল ঝরে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। বিশেষত এই শীত শুরু সময়টায়। শীত এলেই খুশকিতে নাজেহাল হয়ে পড়েন অনেকে। শীতকালে খুস্কি হলেই চুল ঝরতে শুরু করে। কিন্তু তা থেকে চুল রক্ষা করার উপায়ও রয়েছে।

শীতকালে খুশকিতে নাজেহাল! এর থেকে মুক্তি পান মাত্র ৫ মিনিটেই
শীতকালে খুশকিতে নাজেহাল! এর থেকে মুক্তি পান মাত্র ৫ মিনিটেই

অনেক সময় শ্যাম্পু করার পরও রুক্ষ ও শুষ্ক দেখায়। আসলে নানা কারণে চুল তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। চুলের স্বাস্থ্য ভাল রাখতে নিয়মিত চুল পরিষ্কার করা জরুরি। আর চুল ভাল রাখতে গেলে সপ্তাহে অন্তত ২-৩ বার শ্যাম্পু করা জরুরি। আর দ্বিগুণ ফল পেলে আপনি এই শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে নিতে পারেন। দেখবেন ধীরে ধীরে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পেয়েছে।

চুলের পক্ষে অ্যালোভেরা অত্যন্ত উপকারী। চুলে অ্যালোভেরা জেল লাগালে শিকড় মজবুত হয়। এই জেলে উপস্থিত অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টিরিয়াল উপাদান খুশকির সমস্যা থেকে মুক্তি দেয়।

শীতকালে সপ্তাহে অন্তত একবার গরম নারকেল তেল বা আমন্ড তেল গিয়ে স্ক্যাল্পের ম্যাসাজ করবেন। এর ফলে মাথার ত্বকের কোষ ভালো থাকবে এবং চুলের রুক্ষভাবও কমবে। স্বাস্থ্যকর জীবনযাপন প্রণালী ও সুষম আহার চুলে পুষ্টি জোগায়।

শীতকালে খুশকিতে নাজেহাল! এর থেকে মুক্তি পান মাত্র ৫ মিনিটেই
শীতকালে খুশকিতে নাজেহাল! এর থেকে মুক্তি পান মাত্র ৫ মিনিটেই

লেমনগ্রাস তেলও খুশকি দূর করতে সাহায্য করে। এতে উপস্থিত জীবাণুনাশক ও অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণ খুস্কি কম করে। এই তেল ব্যবহার করলে মাথায় কোনও ধরনের সংক্রমণ হয় না। দুমুখো চুল ও চুল ঝরা আটকাতে নিয়মিত চুল ট্রিম করানো উচিত। এর ফলে চুলের গ্রোথ ভালো হয়।

শীতকালে আমরা খুব কম জল পান করে থাকি। এর ফলে শরীরে ডিহাইড্রেশানের স্তর বৃদ্ধি পায় এবং খুশকি দেখা দেয়। তাই দিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস জল পান করুন। দইয়ের সাহায্যেও খুশকি দূর করতে পারেন। স্ক্যাল্পে দই লাগিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এর ফলে খুশকি দূর হয়।

মাথার ত্বকে চুলকানি দূর করতে হলে আখরোটের খোসা পিষে নিয়ে তাতে লেবুর রস, মধু এবং অ্যালোভেরা মিশিয়ে স্ক্যাল্পে লাগাতে হবে। ৩০ মিনিট রেখে ভাল করে স্ক্র্যাব করে ধুয়ে ফেলতে হবে। শীতকালে বার বার চুল ধুলে এতে উপস্থিত প্রাকৃতিক তেল শেষ হয়ে যায়। শ্যাম্পুর পর চুল কন্ডিশনিং করলে তা রুক্ষ হয় না।

শীতকালে খুশকিতে নাজেহাল! এর থেকে মুক্তি পান মাত্র ৫ মিনিটেই

শীতকালে খুশকিতে নাজেহাল! এর থেকে মুক্তি পান মাত্র ৫ মিনিটেই

চুল ধোয়ার পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে গেলেও খুশকি হতে পারে। কারণ ড্রায়ার ব্যবহার করলে ত্বক তাপের সংস্পর্শে আসে। আবার চুল বেশিক্ষণ ভেজা রাখাও উচিত নয়। তাই স্নানের পর তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রাখুন এবং স্বাভাবিক ভাবে শোকাতে দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর