Subhashree Ganguly: ডান্স বাংলা ডান্সের সেটেই শুভশ্রীর সাধের অনুষ্ঠান, নিজের হাতে খাওয়ালেন মিঠুন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডে একের পর খুশির খবরের আনাগোনা। কালকেই জিতের ঘর আলো করে জন্ম নিল পুত্রসন্তান। এবার পালা শুভশ্রীর। তিনিও দ্বিতীয়বার মা হতে চলেছেন। চলছে সাধ খাওয়া পর্ব। এবার ডান্স বাংলা ডান্সের সেটেই আয়োজিত হল তার সাধের অনুষ্ঠান।

আরও পড়ুনঃ ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নিচ্ছেন অনির্বাণ! হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত?

ডান্স বাংলা ডান্সের মঞ্চে বড় টেবিল পেতে আয়োজন করা হয়েছিল পঞ্চব্যাঞ্জন। কাঁসার থালা এবং বাটিতে সাজিয়ে দেওয়া হয়েছিল নানান পদের খাবার। ভাত, মাছের মুড়ো থেকে শুরু করে খাসির মাংস, পাঁপড়, পায়েস , চাটনি কোন কিছুই বাদ যায়নি। সেই খাবার নিজের হাতে শুভশ্রীকে খাওয়ালেন মিঠুন। এই ভিডিও সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়। ভিডিও সামনে আসতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ডান্স বাংলা ডান্সের সেটেই শুভশ্রীর সাধের অনুষ্ঠান, আবেগে ভাসলেন অভিনেত্রী
ডান্স বাংলা ডান্সের সেটেই শুভশ্রীর সাধের অনুষ্ঠান, আবেগে ভাসলেন অভিনেত্রী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কুশ, শ্রাবন্তী এবং আবিরও। এই আয়োজনে খুশি হয়ে চোখে জলও চলে এসেছিল অভিনেত্রীর। কিছুদিন আগে নিজের পরিবারের থেকে পাঁচ মাসের সাধ খেয়েছিলেন অভিনেত্রী। এবের আবার অন্য এক পরিবারের থেকে সাধ খেয়ে বেশ খুশি তিনি।

ডান্স বাংলা ডান্সের সেটেই শুভশ্রীর সাধের অনুষ্ঠান, আবেগে ভাসলেন অভিনেত্রী

download 2 3

এই দিন অভিনেত্রী সি গ্রিন রঙের একটি চুড়িদার পড়েছিলেন। সাথে ছিল একটি গোলাপি রঙের ওড়না। অভিনেত্রী নিজেও তার সামাজিক মাধ্যম থেকে এই পরিবারের সাধের অনুষ্ঠানের মুহূর্ত শেয়ার করেন। এবং জানান তারা শুধু ডান্স বাংলা ডান্স কে মুখেই পরিবার বলেন না মন থেকেও ভাবেন। আর এটাই তার প্রমান।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত