Anirban Bhattacharya: ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নিচ্ছেন অনির্বাণ! হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই অনির্বাণ অনুরাগীদের জন্য দুঃসংবাদ। অভিনেতা জানিয়েছেন তিনি নাকি আর ব্যোমকেশ চরিত্রে অভিনয় করবেন না। অবসর নিতে চান তিনি। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা? কারন সামনে আনলেন নিজেই।

আরও পড়ুনঃ মেজাজ হারালেন শান্ত স্বভাবের গায়ক, কিন্তু কার ওপর, কী কারনে এত চটলেন অরিজিৎ?

পুজোর মরসুমে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওটিটি সিরিজ ‘দুর্গ রহস্য’। এই ছবিতেও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তবে এই নাকি শেষ। চলতি সপ্তাহের প্রথম দিনে অথাৎ সোমবার মুক্তি পেয়েছে ছবির পোস্টার। আর এই পোস্টার লঞ্চ অনুষ্ঠানেই অভিনেতা এই খবর ঘোষণা করেন নিজের মুখে।

ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নিচ্ছেন অনির্বাণ! কারন প্রকাশ্যে
ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নিচ্ছেন অনির্বাণ! কারন প্রকাশ্যে

অনুষ্ঠানে উপস্থিত থেকে অনির্বাণ জানান তিনি প্রায় ছয় বছর ধরে ব্যোমকেশ সিরিজে অভিনয় করে চলেছেন। সেখানে রয়েছে মোট আটটি সিরিজ, ২০টি এপিসোড, এবং ১৩টি গল্প। তবে এবার তিনি সত্যিকারের বিরতি নিতে চান। ব্যোমকেশ হিসেবে তার জার্নি শেষ হল কিন্তু ব্যোমকেশের নয় একথাও তিনি স্পষ্ট জানিয়ে দেন। তার জায়গা ফাকা থাকবে না শীঘ্রই যাতে সেখানে এসে উপযুক্ত কেউ বসে এই পার্থনাও তিনি করেছেন।

ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নিচ্ছেন অনির্বাণ! কারন প্রকাশ্যে

1639256956 anirban

কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত মোটেই হটকারিতার মধ্যে নেওয়া নয়। তিনি নাকি প্রায় দুবছর ধরে ভাবছেন অবসর নেওয়ার কথা। কিন্তু সৃজিত প্রস্তাব দেওয়ায় তিনি না করতে পারেননি। তবে তিনি এবার অবশেষে নিচ্ছেন অবসর। অভিনেতা জানান তার পকেট নাকি ফাকা হয়ে গিয়েছে। তার এই চরিত্রটিকে দেওয়ার মত আর কিছু নেই। তাই তিনি নতুনদের সুযোগ দিতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত