জন্মছক অনুযায়ী গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলে—এ বিশ্বাস জ্যোতিষশাস্ত্রের। কোন সিদ্ধান্তে লাভ, কোথায় সাবধান হওয়া জরুরি, কিংবা আজই কি জীবনের বড় কোনও সুযোগ দরজায় কড়া নাড়ছে—এই সব ইঙ্গিতই মেলে দৈনিক রাশিফলে। ২ ফেব্রুয়ারির রাশিফল জানলে আগাম সতর্কতা যেমন পাওয়া যায়, তেমনই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। দেখে নিন, আজ আপনার রাশির জন্য কী বার্তা দিচ্ছে ভাগ্যচক্র।
♈ মেষ
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা জরুরি। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে একাধিক উৎস থেকে। সম্পত্তি সংক্রান্ত সুখবর মিলতে পারে। ঘরোয়া চিকিৎসায় স্বাস্থ্যগত সমস্যার উন্নতি হবে।
♉ বৃষ
বড় বিনিয়োগের আগে সাবধানতা প্রয়োজন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। পড়ুয়াদের জন্য দিনটি শুভ—ভালো ফলের সম্ভাবনা। শরীরচর্চা নিয়মিত করলে ফিটনেস বজায় থাকবে।
♊ মিথুন
গৃহঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা। আর্থিক উন্নতির জন্য অযথা ঝুঁকি এড়িয়ে চলুন। পরিবারের কারও সাফল্যে গর্ব অনুভব করবেন। আবহাওয়া বদলের ফলে সর্দি-কাশির সমস্যা হতে পারে।
♋ কর্কট
আর্থিক দিক মজবুত থাকবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি নয়। সম্পত্তি কেনা বা নির্মাণের জন্য সময় অনুকূল। শিক্ষার্থীদের জন্য শুভ দিন।
♌ সিংহ
শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর দিন। বহুদিনের ইচ্ছা পূরণ হতে পারে। অফিসে প্রশংসা জুটবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
♍ কন্যা
নতুন গাড়ি কেনার যোগ। বাড়িতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্তদের জন্য সফল চুক্তির সম্ভাবনা। বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন।
♎ তুলা
ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। বিনিয়োগে ভালো রিটার্ন মিলতে পারে। নতুন বাড়ির খোঁজে থাকা জাতক-জাতিকারা সঠিক জায়গা পেয়ে যেতে পারেন।
♏ বৃশ্চিক
কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। পরিবারের বয়স্ক সদস্যের মতামতকে গুরুত্ব দিন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
♐ ধনু
দীর্ঘ ভ্রমণের সুযোগ আসতে পারে। কেউ কেউ সম্পত্তি কেনাবেচায় জড়াতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যের যোগ।
♑ মকর
নতুন কাজের সুযোগ সামনে আসবে। অসাবধানতায় আঘাত লাগতে পারে, সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পরিকল্পনা হতে পারে।
♒ কুম্ভ
অর্থ খরচে সংযম জরুরি। পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে। কেরিয়ারে সাফল্য আসবে। সম্পত্তি সংক্রান্ত আলোচনা ইতিবাচক দিকে এগোবে।
♓ মীন
পরিশ্রমের ফল কর্মক্ষেত্রে মিলবে। আবাসন প্রকল্পে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। পারিবারিক শান্তি বজায় থাকবে।



