Protest in West Bengal: শুধুমাত্র অবস্থান নয়, এবার নজিরবিহীন প্রতিবাদে নামছে চাকরি প্রার্থীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যোগ্য হয়েও বঞ্চনার শিকার। সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে ২১৯ দিন ধরে ধর্না দিচ্ছেন চাকরি প্রার্থীরা। কিন্তু তাতেও সরকারের টনক নড়েনি। এমত অবস্থায় শুধুমাত্র অবস্থান নয়, চাকরির দাবিতে এবার অভিনব পদক্ষেপ নিল আন্দোলনকারীরা। তিন দিন ধরে রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ৩ থেকে ৫ এপ্রিল অবধি লং মার্চ করবেন চাকরি প্রার্থীরা।

আরও পড়ুনঃ Kuntal Ghosh: অভিষেকের নাম বলানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে! মন্তব্য কুন্তলের

বঞ্চনার অভিযোগ তুলে ২১৯ দিন ধরে অবস্থানের পর লং মার্চের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তাঁদের লং মার্চের জন্য অনুমতি দিয়েছেন। তমলুক থেকে শহিদ মিনার অবধি পদযাত্রা করবেন তাঁরা।

RRB Group D Exam 2022
শুধুমাত্র অবস্থান নয়, লং মার্চে চাকরি প্রার্থীরা 

তাঁরা জানিয়েছেন, তমলুকের হোগলায় শহিদ মাতঙ্গিনী হাজরার বাসভবন থেকে মিছিলও শুরু করবেন চাকরি প্রার্থীরা। প্রথম দিন বাগনান অবধি চলবে লং মার্চ। এরপর ৪ এপ্রিল ধুলাগড় অবধি মিছিল করবেন চাকরি প্রার্থীরা। এরপর ৫ তারিখ শহিদ মিনারের পাদদেশে উপস্থিত হবেন তাঁরা। সেখানে উপস্থিত হয়ে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।

শুধুমাত্র অবস্থান নয়, লং মার্চে চাকরি প্রার্থীরা 

Group D 1 2
শুধুমাত্র অবস্থান নয়, লং মার্চে চাকরি প্রার্থীরা 

নবান্নের অধীনস্থ গ্রুপ ডি পদে নিয়োগের দাবিতে গত বছর থেকেই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্না করছেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, ৫ বছর ধরে নিয়োগের জন্য অপেক্ষা করেও কোনও সুরাহা মেলেনি। এমনকি দীর্ঘ সময় ধরে অবস্থানের পরেও কোনও সদর্থক ভূমিকা পালন করেনি সরকার। তাই নিয়োগের দাবিতে পথে নামছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন