নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলনের ডাক দিয়েছে সরকারি কর্মচারীরা। এবার আন্দোলনকে জোরদার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রথমে রাজ্যের তরফে অনুমোদন না মিললে হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। এমনকি রাজ্যের তরফে রুট বদলের নির্দেশ দেওয়া হলেও তা মানতে চাননি সরকারি কর্মচারিরা। বৃহস্পতিবার আন্দোলনকারীদের পূর্ব প্রস্তাবিত রুটেই মিছিলের অনুমতি দিল হাইকোর্ট।
আরও পড়ুনঃ Kalighater Kaku: বাজেয়াপ্ত নগদ টাকা, দুটি ফোন, কালীঘাটের কাকুর কাছ থেকে কী পেল সিবিআই?
গত কয়েক সপ্তাহ ধরেই ডিএর দাবিতে আন্দোলন জারি রেখেছেন সরকারি কর্মচারিরা। এই মুহুর্তে সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে রাজ্যের সঙ্গে বৈঠকে বসে সরকারি কর্মচারিরা। বৈঠকের পর সরকারি কর্মচারিদের বক্তব্য ছিল বৈঠকের নিটফল শূন্য। রাজ্য সরকার বকেয়া মহার্ঘভাতা মেটানোর ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেনি। সেইসঙ্গে আগামী ৬ মে মহামিছিলের কর্মসূচির কথাও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই মহামিছিলের ডাক দিলের সরকারি কর্মচারিরা।

এর আগেই অবশ্য ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে দিয়ে মিছিলও যাবে ডিএ আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিল নিয়ে অনুমতি দেয়নি পুলিশ। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তিনটি বিক্লপ রাস্তায় কথা বলা হয়। সেই বিকল্প পথের আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা।
বিচারপতির প্রশ্ন, একদিন অন্তর হাজরা মোড়ে ধর্না বিক্ষোভ হয়। হঠাৎ হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি কেন? রাজ্যের তরফে উত্তরে বলা হইয়, ওই এলাকা স্পর্শ কাতর হওয়ার কারণে ১৪৪ ধারা জারি রয়েছে। আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা আদালতে আবেদন করার পরই ওই এলাকার কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই মহামিছিলের ডাক, সুর চড়াচ্ছে ডিএ আন্দোলনকারীরা

আদালতের তরফে বলা হয়, সবাইয়ের আশঙ্কা আদালত বুঝতে পারছে। একটা থেকে চারটের মধ্যে শান্তিপূর্ণ মিছিলও করতে হবে। আদালতের তরফে জানানো হয়েছে, দমকল কেন্দ্র থেকে মিছিল শুরু হয়ে হরিশ মুখার্জি রোড ধরে ডিএন রোড ধরে ডান দিক দিয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে এসপি মুখার্জি ধরে হাজরা মোড়ে এসে শেষ হবে।



