রাজ্য সরকারের বিন্দুমাত্র মানসিকতা নেই! DA দাবিতে ফের কর্মসূচি যৌথমঞ্চের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “রাজ্য সরকারের বিন্দুমাত্র মানসিকতা নেই! রাজ্য সরকার মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়াতে পারে, কিন্তু ডিএ দিতে পারে না।” একাধিক অভিযোগ নিয়ে ফের একবার ডিএর দাবিতে জোরদার কর্মসূচির ডাক দিয়েছে যৌথমঞ্চ।

আরও পড়ুন: Jawan: বক্সঅফিসের হিসাবে আগের সব রেকর্ড ভেঙে দিল ‘জওয়ান’, প্রথমদিনে কত ব্যাবসা করল ছবি?

তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধায়কদের ভাতা বাড়িয়েছেন। একধাক্কায় প্রায় ৪-৫ গুণ বেড়েছে। খয়রাতির রাজনীতিতে কোপ পড়ছে ডিএতে। নাহলে বকেয়া ডিএর দাবিতে ২২৫ দিন ধরে আন্দোলন চলছে শহিদ মিনারে। অথচ সদুত্তর মেলেনি। তাই একাধিক অভিযোগের ভিত্তিতে এবার রাজভবন চলো অভিযান এবং কর্মবিরতির পথে হাঁটতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।

রাজ্য সরকারের বিন্দুমাত্র মানসিকতা নেই, জোরদার কর্মসূচির ডাক দিয়েছে যৌথমঞ্চ

এপ্রসঙ্গে সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক বলেন, “বাংলায় সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, শিক্ষিত ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার কোনও জায়গা নেই! রাজ্য সরকারের বিন্দুমাত্র মানসিকতা নেই। শুধু তাই নয়, এ সরকার মানুষের আইন স্বীকৃত অধিকারকেও দিতে নারাজ।” জানা যাচ্ছে, সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখ ‘থানায় চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এরপর প্রতিটি বিডিও অফিসে ১৮ সেপ্টেম্বর কর্মসূচি রয়েছে। মাসের শেষে ২৪ সেপ্টেম্বর ‘রাজভবন চলো’ কর্মসূচির পর ১০ ও ১১ অক্টোবর দু’দিনের কর্মবিরতি পালন করবে তারা।

রাজ্য সরকারের বিন্দুমাত্র মানসিকতা নেই, জোরদার কর্মসূচির ডাক দিয়েছে যৌথমঞ্চ

 

 

উল্লেখ্য, রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের জন্য সুখবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের এক ধাক্কায় প্রায় ৪ গুন বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ক্ষেত্রেই প্রায় ৪০ হাজার টাকা বাড়ানো হল বেতন। বর্তমানে বাংলার বিধায়কদের নতুন বেতন হল ৫০ হাজার টাকা। অন্যদিকে, প্রতিমন্ত্রীদের বেতন ৫০ হাজার ৯০০ টাকা হল। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন হল ৫১ হাজার টাকা।

রাজ্য সরকারের বিন্দুমাত্র মানসিকতা নেই, জোরদার কর্মসূচির ডাক দিয়েছে যৌথমঞ্চ

রাজ্য সরকারের বিন্দুমাত্র মানসিকতা নেই, জোরদার কর্মসূচির ডাক দিয়েছে যৌথমঞ্চ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত