Cyclone Migzaum: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাংলায় কী প্রভাব পড়বে? কেমন থাকবে আবহাওয়া?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। যার নাম দেওয়া হয়েছে মিগজাউম। অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে এটি। পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আবহাওয়ায় প্রভাব পড়বে? বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি? কী জানাল মৌসম ভবন।

আরও পড়ুন: ফের আদালতে ভর্ৎসিত রাজ্য পুলিশ, ধর্মতলার পর খেজুরিতেও শুভেন্দুকে সভার অনুমতি হাইকোর্টের

আগামী রবিবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আগামী সোমবার উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছে যাবে। তারপর কবে কোনদিকে ঘূর্ণিঝড় অগ্রসর হবে, মৌসম ভবন এখনও স্পষ্ট জানায়নি। মিগজাউমের ল্যান্ডফল কোথায় হবে তাও এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে ল্যান্ডফলের পর উত্তর-পূর্বে বাঁক নিতে পারে এই ঘূর্ণিঝড়। এরপর ক্রমাগত এই দুর্যোগ পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এগিয়ে আসবে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মিগজাউম', বাংলায় কী প্রভাব পড়বে? কেমন থাকবে আবহাওয়া?

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে এখনও কিছু পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে বাংলায় জলীয় বাষ্প ঢুকবে। এটি যত পশ্চিমবঙ্গের উপকূলে এগিয়ে আসবে, ততই বাংলায় জলীয় বাষ্পের প্রবেশ বাড়বে। এর ফলে উত্তুরে হাওয়ার প্রবেশ বিঘ্নিত হবে। বঙ্গবাসীর মধ্যে একটাই প্রশ্ন, ঘূর্ণিঝড়ের প্রভাবে কি শীতের আমেজ কাটবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মিগজাউম', বাংলায় কী প্রভাব পড়বে? কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর পশ্চিম ও পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অগ্রসর হয়ে সেখানে অবস্থান করবে। আগামী ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরদিন অর্থাৎ ৪ ডিসেম্বর সকালে এই ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাংলায় কী প্রভাব পড়বে? কেমন থাকবে আবহাওয়া?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মিগজাউম', বাংলায় কী প্রভাব পড়বে? কেমন থাকবে আবহাওয়া?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাংলায় কী প্রভাব পড়বে? কেমন থাকবে আবহাওয়া?

শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, এমনটাই মত আবহাওয়াবিদদের। ওই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের পারদ নামছে না। যতদিন না এই ঘূর্ণিঝড়ের রেশ পুরোপুরি কাটছে, ততদিন বাংলায় কনকনে ঠাণ্ডার দেখা পাওয়া যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর