নজরবন্দি ব্যুরো: বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিধিলি। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাংলাদেশের খেপুপাড়া উপকূলে ৮৫ কিলোমিটার বেগে আছে পড়েছে এই ঘূর্ণিঝড়টি। মিধিলি মূলত উত্তর-পশ্চিম বঙ্গোসাগরে তৈরি হয়েছে। জানা যাচ্ছে, আগামী তিন ঘন্টা তান্ডব চালাবে ঘূর্ণিঝড়টি। এরপর ক্রমেই শক্তি হারাবে সে। ঝড়ের হালকা প্রভাব করতে শুরু করেছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতার আকাশ মেঘে ঢাকা।
আরও পড়ুন: শুধু স্ত্রী-কন্যাই নয় কালো টাকা সাদা করতে বালু ব্যবহার করতেন শাশুড়ি-শ্যালককেও, বিস্ফোরক দাবি ইডির
আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ছ’ঘণ্টায় উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ২৫ কিলোমিটার বেগে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছিল। বিকাল আড়াইটা নাগাদ খেপুপাড়া থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল মিধিলি। এর পর তা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এসে শুক্রবার বিকালে খেপুপাড়া উপকূলে আছড়ে পড়ে। মিধিলির প্রভাবে ইতিমধ্যেই খেপুপাড়া এবং তৎসংলগ্ন এলাকায় ভারী বর্ষণ শুরু হয়েছে। ৬৫-৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।

তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে, আর দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়। ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়েছেন আবহাওয়াবীদরা। কারণ, বাংলাদেশের পথেই এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি। বাংলার উপকূলে ঝোড়ো হাওয়ার গতি ক্রমশ কমবে। তবে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই ৬ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কালই রোদ উঠে যাবে, কমবে রাতের তাপমাত্রা। তবে সোমবার, মঙ্গলবার নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিধিলি, ৩ ঘণ্টা চলবে তাণ্ডব
দু’দিন ধরেই বাংলায় মেঘলা আকাশ। আজ ভোর থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। শুক্রবার সকালেই উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। দিঘা থেকে দূরত্ব ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে এক স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ কাটল। থাকছে না ভারী বৃষ্টির সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের পথেই এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি। আজ রাতে খেপুপাড়া উপকূলে আছড়ে পড়বে। তাই দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ- এই ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে আবার ঝলমলে রোদের দেখা পাওয়া যাবে। একইসঙ্গে তাপমাত্রা অনেকটা কমবে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।




