নজরবন্দি ব্যুরো: বাংলায় বর্ষা প্রবেশের মধ্যে দিয়েই পূর্বাভাস ঘূর্ণিঝড়ের, ধেয়ে আসছে “গুলাব’। নিম্নচাপের হাত ধরে বাংলায় প্রবেশ করছে বর্ষা। আগামী কয়েকদিনের জন্য এই নিম্নচাপ এর ফলে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হাওড়া কলকাতা এই সমস্ত জেলাতে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুনঃ অবস্থা সংকটজনক মুকুল-জায়ার, প্রতিস্থাপন করতে হবে ফুসফুস
এই প্রবল বর্ষণের সাথে সাথে এক আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। ইয়াস পরবর্তী বাংলায় আরো এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশংকা রয়েছে আর এই ঘূর্ণিঝড়ের নাম ‘গুলাব’। এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি আজ করা না গেলেও আগামী 24 ঘন্টার মধ্যে তার গ্রুপ গতিপ্রকৃতি জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আবহাওয়াবিদদের ধারণা ইয়াসের রাস্তা ধরেই এগোবে এই ঘূর্ণিঝড়। বাংলার পাশাপাশি উড়িষ্যার উপকূলে আছে পড়তে পারে ঘূর্ণিঝড় গুলাব।
বাংলায় বর্ষা প্রবেশের মধ্যে দিয়েই পূর্বাভাস ঘূর্ণিঝড়ের, ধেয়ে আসছে “গুলাব’। আবহাওয়াবিদরা মনে করছেন যদি উড়িষ্যার অভিমুখ থেকে এই ঘূর্ণিঝড় হয় তাহলে আবার ইয়াসের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।



